News Flash

  • Home
  • দেশ
  • বিশ্ব শান্তি ও স্থিতিশীলতার জন্য সংলাপ এবং কূটনীতিই এগিয়ে যাওয়ার পথ : রাজনাথ সিং
Image

বিশ্ব শান্তি ও স্থিতিশীলতার জন্য সংলাপ এবং কূটনীতিই এগিয়ে যাওয়ার পথ : রাজনাথ সিং

জাকার্তা, ১৬ নভেম্বর (হি.স.): বিশ্ব শান্তি ও স্থিতিশীলতার জন্য সংলাপ এবং কূটনীতিই এগিয়ে যাওয়ার পথ। বললেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সংঘাতের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, সংঘাত শুধু জীবিকা ধ্বংস করে না, খাদ্য ও জ্বালানি নিরাপত্তাকেও বিরূপ প্রভাব ফেলে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বৃহস্পতিবার ইন্দোনেশিয়ার জাকার্তায় ১০-তম আসিয়ান প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠক – প্লাস-এ যোগ দেন।

নিজের ভাষণে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আসিয়ানের কেন্দ্রীয়তা নিশ্চিত করেছেন এবং এই অঞ্চলে সংলাপ ও ঐক্যমতের প্রচারে আসিয়ানের ভূমিকার প্রশংসা করেছেন। তিনি রাষ্ট্রসংঘের সাগর আইন-১৯৮২ সহ আন্তর্জাতিক আইন অনুসারে নৌচলাচল, ওভারফ্লাইট এবং আন্তর্জাতিক জলসীমায় নিরবচ্ছিন্ন আইনী বাণিজ্যের স্বাধীনতার প্রতি ভারতের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বিভিন্ন স্টেকহোল্ডারদের মধ্যে বৃহত্তর ঐকমত্য প্রতিফলিত করার জন্য পরামর্শমূলক এবং উন্নয়নমুখী আঞ্চলিক নিরাপত্তা উদ্যোগের আহ্বান জানিয়েছেন।

Releated Posts

ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত এগোচ্ছে, সঠিক দিকেই: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা দ্রুত গতিতে এবং সঠিক দিকেই…

ByByNews Desk Sep 22, 2026

ভাঙড়ে কলেজ চত্বরে সংঘর্ষ: কলকাতা পুলিশের হাতে গ্রেফতার চার

কলকাতা, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কলকাতার উপকণ্ঠে পশ্চিমবঙ্গের ভাঙড়ে একটি কলেজ চত্বরে সম্প্রতি দুই দফায় সংঘর্ষের ঘটনায় মঙ্গলবার…

ByByNews Desk Sep 22, 2026

জামুইয়ে নাবালিকা ছাত্রীকে হেনস্তার ঘটনায় এক গ্রেফতার, ১২০ সোশ্যাল মিডিয়া প্রোফাইলের বিরুদ্ধে এফআইআর

পাটনা, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের জামুই-লখিসরাই রুটের মাড়ওয়া পাহাড় এলাকায় দুই নাবালিকা ছাত্রীকে হেনস্তা ও হয়রানির অভিযোগের ঘটনায়…

ByByNews Desk Sep 22, 2026

ভিসামুক্ত প্রবেশের সুযোগ নিয়ে মালয়েশিয়ায় চাকরি খুঁজতে যাওয়া থেকে ভারতীয়দের সতর্ক করল হাইকমিশন

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): ৩০ দিনের ভিসামুক্ত প্রবেশের সুযোগকে কাজে লাগিয়ে মালয়েশিয়ায় চাকরির সন্ধানে যাওয়া থেকে ভারতীয় নাগরিকদের…

ByByNews Desk Sep 22, 2026
Scroll to Top