News Flash

  • Home
  • দেশ
  • সিঙ্গুরে জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে চিৎপুরের যাত্রাশিল্পীরা
Image

সিঙ্গুরে জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে চিৎপুরের যাত্রাশিল্পীরা

হুগলি, ১৬ নভেম্বর (হি.স.) : সিঙ্গুরে জাতীয় সড়কে দুর্ঘটনায় আহত ১২ জনকে সিঙ্গুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা চিৎপুরের যাত্রাশিল্পী। তাঁদের আঘাত গুরুতর।

চিৎপুরের ‘নিউ দেবাঞ্জলি অপেরা’র সদস্যরা বর্ধমানের খণ্ডঘোষে গিয়েছিলেন যাত্রা করতে। বুধবার রাতে শো-শেষে জাতীয় সড়ক ধরে কলকাতার দিকে ফিরছিলেন তাঁরা। অভিনেতা, মেক-আপ আর্টিস্ট, আলোকশিল্পী, যন্ত্রশিল্পী-সহ মোট ১৯ জন ছিলেন বাসে।

বৃহস্পতিবার সকালে বাসটি সিঙ্গুরের খাসেরভেড়ি এলাকায় জাতীয় সড়কের ওপর দাঁড়িয়েছিল। কয়েকজন কলাকুশলী নেমে শৌচালয়ে গিয়েছিলেন। বাকিরা ছিলেন বাসে। হঠাৎই একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে বাসের পেছনে সজোরে ধাক্কা মারে। বাসটি রাস্তার ধারে গার্ড রেলিং ভেঙে পাশের জঙ্গলে ঢুকে যায়। দুমড়ে, মুচড়ে যায় বাসের পিছনের অংশটি।

নীচে থাকা কলাকুশলীরা ছুটে এসে উদ্ধারকাজে হাত লাগান। খবর পেয়ে ঘটনাস্থলে যায় সিঙ্গুর থানার পুলিশ। বাসের ভেতর থেকে শিল্পীদের উদ্ধার করে ১২জনকে স্থানীয় সিঙ্গুর গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে পাঠানো হয় দশজনকে।

সিঙ্গুর গ্রামীণ হাসপাতাল সূত্রে জানা গেছে, ১২ জনের মধ্যে ১০ জনের মাথায় চোট থাকায় তাদের শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ‘ বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনার নামখানায় ফুলেশ্বরীর ফুলশয্যা’ নামের এই যাত্রাটির শো রয়েছে।

Releated Posts

জামুইয়ে নাবালিকা ছাত্রীকে হেনস্তার ঘটনায় এক গ্রেফতার, ১২০ সোশ্যাল মিডিয়া প্রোফাইলের বিরুদ্ধে এফআইআর

পাটনা, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের জামুই-লখিসরাই রুটের মাড়ওয়া পাহাড় এলাকায় দুই নাবালিকা ছাত্রীকে হেনস্তা ও হয়রানির অভিযোগের ঘটনায়…

ByByNews Desk Sep 22, 2026

ভিসামুক্ত প্রবেশের সুযোগ নিয়ে মালয়েশিয়ায় চাকরি খুঁজতে যাওয়া থেকে ভারতীয়দের সতর্ক করল হাইকমিশন

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): ৩০ দিনের ভিসামুক্ত প্রবেশের সুযোগকে কাজে লাগিয়ে মালয়েশিয়ায় চাকরির সন্ধানে যাওয়া থেকে ভারতীয় নাগরিকদের…

ByByNews Desk Sep 22, 2026

তিনটি ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহারে মমতা শিবিরের অধিকার বহাল রাখল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের ‘মূল কিন্তু সংখ্যালঘু’ গোষ্ঠী হিসেবে চিহ্নিত প্রাক্তন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও…

ByByNews Desk Sep 21, 2026

পাঁচ পুরনো মামলায় গ্রেফতারি থেকে সুরক্ষা চেয়ে কলকাতা হাইকোর্টে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী

কলকাতা, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিম মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধান ২০০৭ সালের আরও পাঁচটি পুরনো…

ByByNews Desk Sep 21, 2026
Scroll to Top