News Flash

Image

ডিমা হাসাওয়ে সরকারি উদ্যোগে পালিত ‘জাতীয় প্রেস দিবস’

হাফলং (অসম), ১৬ নভেম্বর (হি.স.) : সমগ্র দেশের সঙ্গে সংগতি রেখে অসমের অন্যতম পাহাড়ি জেলা ডিমা হাসাওয়ে জেলা তথ্য ও জনসংযোগ দফতরের উদ্যোগে ‘জাতীয় প্রেস দিবস’ পালন করা হয়। এবার জাতীয় প্রেস দিবসের আলোচনার মূল বিষয় ছিল ‘কৃত্রিম বুদ্ধিমত্তার যোগে সংবাদ মাধ্যম’।

হাফলং লেডিজ ওয়েলফেয়ার সোসাইটির সভাকক্ষে প্রথমে জাতীয় প্রেস দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন ডিমা হাসাও জেলা তথ্য ও জনসংযোগ বিভাগের দায়িত্বপ্রাপ্ত উপ-অধিকৰ্তা পূরবী ফংলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত অধিকৰ্তা দীনানাথ লোহিং। ‘কৃত্রিম বুদ্ধিমত্তার যোগে সংবাদ মাধ্যম’ শীর্ষক আলোচনাচক্রে বক্তব্য পেশ করেন তথ্য ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত অধিকর্তা দীনানাথ লোহিং।

তাছাড়া জাতীয় প্রেস দিবস উপলক্ষ্যে ডিমা হাসাও জেলায় কর্মরত সাংবাদিকদের বিভিন্ন সমস্যাবলি নিয়ে আলোচনা হয়েছে। পাহাড়ি জেলায় দীর্ঘদিন থেকে বিভিন্ন প্রতিকূলতার মধ্যে কর্মরত সাংবাদিকদের সরকারিভাবে স্বীকৃতি দেওয়া হচ্ছে না, পাহাড়ি জেলার সাংবাদিকদের প্রতি সরকারের বঞ্চনা, সাংবাদিকদের সরকারি কোনও সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে না ইত্যাদি সমস্যা তুলে ধরে বরিষ্ঠ সাংবাদিক অনুপ বিশ্বাস, লালকাম হেংনা, নির্মল সিং, বিপ্লব দেব ও পঙ্কজ কুমার দেব ইত্যাদি সমস্যাবলি নিয়ে বক্তব্য পেশ করেছেন।

এদিন জাতীয় প্রেস দিবস উপলক্ষ্যে ডিমা হাসাও জেলায় কর্মরত সাংবাদিকদের তথ্য ও জনসংযোগ বিভাগের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

Releated Posts

গুয়াহাটিতে বিএআরও বৈঠক, পূর্বাঞ্চলের সড়ক প্রকল্পে গতি আনতে রূপরেখা চূড়ান্ত

গুয়াহাটি, ৩০ এপ্রিল (আইএএনএস): পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ সড়ক প্রকল্পগুলির অগ্রগতি পর্যালোচনা ও চলতি অর্থবর্ষের কর্মপরিকল্পনা নির্ধারণে বর্ডার রোডস অর্গানাইজেশন…

ByByNews Desk Apr 30, 2026

সিকিমে ৪ হাজার কোটি টাকার প্রকল্পের সূচনা, উত্তর-পূর্বকে ‘অষ্টলক্ষ্মী’ বললেন মোদি

গ্যাংটক, ২৮ এপ্রিল (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার সিকিমে প্রায় ৪,০০০ কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও…

ByByNews Desk Apr 28, 2026

গ্যাংটকের রাস্তায় উপচে পড়া ভিড়, মোদির রোডশো ঘিরে উৎসবের আমেজ

গ্যাংটক, ২৭ এপ্রিল (আইএএনএস): সিকিমের রাজ্যত্বের ৫০ বছর পূর্তি উপলক্ষে সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গ্যাংটকে…

ByByNews Desk Apr 27, 2026

মণিপুর হিংসায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনে ৯৪৭ কোটির বেশি বরাদ্দ কেন্দ্রের

ইম্ফল, ২৬ এপ্রিল (আইএএনএস): মণিপুরে জাতিগত হিংসায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনের জন্য ৯৪৭ কোটিরও বেশি অর্থ বরাদ্দ করেছে…

ByByNews Desk Apr 26, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top