News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মহাকাশ গবেষণা নিয়ে ভ্রাম্যমাণ বাস যাবে রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে
Image

মহাকাশ গবেষণা নিয়ে ভ্রাম্যমাণ বাস যাবে রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে

আগরতলা, ১৬ নভেম্বর : মহাকাশ বিজ্ঞান এবং মহাকাশ গবেষণার অগ্রগতিকে সারা দেশের ছাত্র-ছাত্রীদের কাছে তুলে ধরার জন্য ভারতের মহাকাশ গবেষণা সংস্থা “ইসরো” কয়েকটি ভ্রাম্যমান প্রদর্শনী বাস তৈরি করেছে। এই বাসগুলোর নাম “স্পেস অন হুইলস”। ইসরোর সাথে বিজ্ঞান ভারতী হাত মিলিয়েছে এই বাসগুলোকে চালানোর জন্য। এই ধরনের একটি বাস আজ থেকে ১৬ ডিসেম্বর ২০২৩ ইং পর্যন্ত ত্রিপুরার তেইশটি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাবে। এর ফলে ধর্মনগর থেকে সাব্রুম পর্যন্ত ছাত্র-ছাত্রীরা কাছ থেকে ভারতের মহাকাশ গবেষণা সম্পর্কে জানতে পারবে; দেখার সুযোগ পাবে বিভিন্ন রকেট এবং  উপগ্রহের মডেল। গোটা অনুষ্ঠানটির নাম রাখা হয়েছে “অন্তরীক্ষ অনুসন্ধান যাত্রা”।

“অন্তরীক্ষ অনুসন্ধান যাত্রা”-র শুভ উদ্বোধন আজ  সকাল সাড়ে ১১ টায় আগরতলা শিশুবিহার স্কুলের প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয়। তার আগে সারা ত্রিপুরা থেকে শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ভ্রাম্যমান প্রদর্শনীর পাশাপাশি আলোজন করা হয় ক্যুইজ, মহাকাশ নিয়ে বিজ্ঞানভিত্তিক আলোচনা, স্লাইড শো ইত্যাদি। আশা করা যায় অন্তরীক্ষ অভিযান যাত্রার ফলে ত্রিপুরার বহু ছাত্র-ছাত্রী আগামী দিনে মহাকাশ গবেষণায অনুপ্রানিত হবে। স্টেট অন হুইলস এর রাজ্য সমন্বয়কারী অয়ন সাহা এসংবাদ জানিয়েছেন।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচন ঘিরে ৭৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, জনবহুল এলাকায় যৌথ টহল

কাঁঠালিয়া, ২২ সেপ্টেম্বর:আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। অবাধ ও শান্তিপূর্ণভাবে…

ByByReshmi Debnath Sep 22, 2026

স্কিম চালু, মানুষ পাচ্ছেন পানীয় জল, অথচ দু’বছর ধরে বকেয়া বিল! পুজোর আগে টাকা না পেলে আত্মহত্যার হুঁশিয়ারি ঠিকাদারদের

চড়িলাম, ২২ সেপ্টেম্বর:জল জীবন মিশনের প্রকল্পের কাজ শেষ হয়েছে প্রায় দু’বছর আগে। সেই প্রকল্প চালু হয়ে ইতিমধ্যেই সাধারণ…

ByByReshmi Debnath Sep 22, 2026

চলতি মাসের মধ্যেই বনমালীপুরের জোড়া পুকুর ও মহিলা কলেজ সংলগ্ন জলাশয় পরিষ্কারের আশ্বাস মেয়রের

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের অন্তর্গত বিভিন্ন জলাশয় পরিষ্কার-পরিচ্ছন্ন ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে…

ByByReshmi Debnath Sep 22, 2026

গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর দাবির সমর্থনে বিরজিত, মথার দিকে কি পা বাড়াচ্ছেন? উঠছে প্রশ্ন

কৈলাসহর, ২২ সেপ্টেম্বর: তিপ্রা মথার প্রতিষ্ঠাতা প্রদ্যুত কিশোর দেববর্মনের ‘গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর দাবির প্রতি প্রকাশ্য সমর্থন জানালেন কৈলাসহরের কংগ্রেস…

ByByReshmi Debnath Sep 22, 2026
Scroll to Top