News Flash

  • Home
  • প্রধান খবর
  • নতুন দিল্লি-দারভাঙ্গা এক্সপ্রেসের স্লিপার কামরায় আগুন, সরিয়ে নিয়ে যাওয়া হল অগ্নিদগ্ধ বগি
Image

নতুন দিল্লি-দারভাঙ্গা এক্সপ্রেসের স্লিপার কামরায় আগুন, সরিয়ে নিয়ে যাওয়া হল অগ্নিদগ্ধ বগি

এটাহ, ১৬ নভেম্বর (হি.স.): উত্তর প্রদেশের এটাহ জেলায় ভয়াবহ আগুন লাগল নতুন দিল্লি-দারভাঙা সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনে। বুধবার এটাহ জেলার সরাই ভোপাট রেল স্টেশনের কাছে নতুন দিল্লি-দারভাঙা সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনের স্লিপার কামরায় আগুন লাগে। ট্রেনের এস-৬ কামরায় আগুন লাগে, দাউদাউ করে জ্বলতে থাকে আগুন। রাতের অন্ধকারে আগুনের লেলিহান শিখায় সম্পূর্ণ পুড়ে গিয়েছে বগিটি।

রেল সূত্রের খবর, এস-৬ বগিতে ধোঁয়া দেখে স্টেশন মাস্টার ট্রেন থামান। সমস্ত যাত্রীকে নিরাপদে বের করে আনা হয় এবং কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। এরপর ট্রেনের ওই বগিটিকে ইঞ্জিন থেকে আলাদা করা হয়, আগুনের লেলিহান শিখায় বগিটি পুড়ে গিয়েছে। বৃহস্পতিবার সকালে ট্রেনের পুড়ে যাওয়া বগিটি ইঞ্জিনের সাহায্যে স্টেশন থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বৈশালী সুপারফাস্ট এক্সপ্রেসের স্লিপার কোচে আগুন লাগার ঘটনায় এসপি (গ্রামীণ) সত্যপাল সিং বলেছেন, “এস-৬ কোচে আগুন লেগেছে। উদ্ধারকারী দল সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয়। কোনও প্রাণহানি হয়নি। কেউ আহত হয়নি। ট্রেনটি ৩০-৩৫ মিনিটের জন্য দাঁড়িয়েছিল।”

Releated Posts

এসআইআর-সহ সব সিদ্ধান্ত সর্বসম্মত, নির্বাচন কমিশনারদের মতপার্থক্যের প্রতিবেদন খারিজ ইসিআই-এর

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচন কমিশনের (ইসিআই) দুই নির্বাচন কমিশনার একাধিক সিদ্ধান্তের বিরুদ্ধে নথিভুক্তভাবে আপত্তি জানিয়েছিলেন—একটি শীর্ষস্থানীয় সংবাদপত্রের…

ByByNews Desk Sep 23, 2026

ইসিআই-এর মতপার্থক্য নিয়ে বিতর্ক: কমিশনের সিদ্ধান্ত পর্যালোচনা ও এসআইআর স্থগিতের দাবি চিদম্বরমের

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচন কমিশন অব ইন্ডিয়া (ইসিআই)-এর অভ্যন্তরে মতপার্থক্য নিয়ে একটি সংবাদ প্রতিবেদন প্রকাশের পর কংগ্রেসের…

ByByNews Desk Sep 23, 2026

প্রতিরক্ষা উৎপাদনে রেকর্ড, ১.৮ লক্ষ কোটি টাকায় পৌঁছল ভারতের উৎপাদন

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের প্রতিরক্ষা শিল্পে উৎপাদন, দেশীয়করণ এবং আন্তর্জাতিক সম্প্রসারণের ক্ষেত্রে নতুন গতি দেখা দিয়েছে। ২০২৫-২৬…

ByByNews Desk Sep 23, 2026

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর(আইএএনএস) : বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যতমুখী সম্পর্ক বজায় রাখতে ভারত আগ্রহী। একই সঙ্গে বিদ্যমান…

ByBySandeep Biswas Sep 22, 2026
Scroll to Top