ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৫ নভেম্বর।।চ্যাম্পিয়ন হলো বরক ইউনাটেড। তীব্র উত্তেজনাপূর্ণ ফাইনালে মেলাঘরের বিড়ম্মা কালীবাড়িকে পরাজিত করে। আগরতলা ভলিবল ক্লাব আয়োজিত একদিবসীয় ভলিবল প্রতিযোগিতায়। বুধবার উমাকান্ত মিনি স্টেডিয়ামের সামনের ভলিবল কোটে হয় আসর। নেশা মুক্ত অভিযানকে সামনে রেখে। তাতে অংশ নিয়েছিলো ১৫ টি দল। ফাইনালে বরক ইউনাটেড ২-০ সেটে পরাজিত করে মেলাঘরের বিড়ম্মা কালীবাড়িকে। এর আগে প্রথম সেমিফাইনালে মেলাঘরের বিড়ম্মা কালীবাড়ি ২-১ সেটে মানি কিককে এবং বরক ইউনাটেড ২-১ সেটে সিক্স স্টারকে পরাজিত করে। আসরকে ঘিরে ব্যাপক উৎসাহ লক্ষয়্য করা গেছে। ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার কার্যকরি কমিটির সদস্য অরূপ গোস্বামী এবং বিকাশ দেববর্মা। আসরের চ্যাম্পিয়ন ও রানার্স দলকে প্রাইজমানি বাবদ দেওয়া হয় যথাক্রমে ২ এবং ১ হাজার টাকা। রাজ্য ভলিবল সংস্থার কার্যকরি সচিব চন্দন সেন এখবর জানান। আসর সুষ্ঠভাবে সম্পন্ন হওয়ায় তিনি সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

আগরতলা ক্লাব আয়োজিত এক দিবসীয় ভলিবল চ্যাম্পিয়ন ব্রক ইউনাইটেড
Tags:
Releated Posts
ওরিয়েন্টাল কাপ ২০২৬: তৃতীয় দিনে নকআউটে মাদার্স ইন্টারন্যাশনাল, মাউন্ট কারমেল, জি.ডি. গোয়েঙ্কা
নয়াদিল্লি, ৯ জুলাই (আইএএনএস): বৃষ্টিবিঘ্নিত আবহাওয়ার মধ্যেও উত্তেজনাপূর্ণ লড়াইয়ে ওরিয়েন্টাল কাপ ২০২৬-এর তৃতীয় দিনে ছেলেদের বিভাগে মাদার্স ইন্টারন্যাশনাল…
আইসিসি নির্বাচনে বড় অঘটন, বোর্ডের আসন হারালেন ইমরান খাজা
এডিনবরা, ৮ জুলাই (আইএএনএস): আন্তর্জাতিক ক্রিকেট প্রশাসনে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলল। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল-এর বার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত অ্যাসোসিয়েট…
রাষ্ট্রপতি ভবনে ১৩৫তম ডুরান্ড কাপের ট্রফি উন্মোচন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
নয়াদিল্লি, ৭ জুলাই (আইএএনএস): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনের সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে ১৩৫তম ডুরান্ড কাপ…
বর্ণবিদ্বেষী মন্তব্যে ক্ষুব্ধ এমবাপে, প্যারাগুয়ের সিনেটরের মন্তব্য থেকে দূরত্ব সরকারের
নয়াদিল্লি, ৭ জুলাই (আইএএনএস): ফিফা বিশ্বকাপের শেষ ষোলোয় ফ্রান্সের কাছে প্যারাগুয়ের হারের পর ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপেকে নিয়ে…


















