ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৫ নভেম্বর।। রাজ্য ক্রীড়া জগতে দারুন খবর। ত্রিপুরার তুইজিলাং এশিয়ান টেনিসের সেমিফাইনালে। আন্তর্জাতিক পদক জয়ের অনেকটা কাছাকাছি পৌঁছে গেছে ত্রিপুরার তুইজিলাং দেববর্মা। টেনিস জগতে ত্রিপুরার নাম উজ্জ্বল করা নক্ষত্র সোমদেব দেববর্মনের পর তুইজিলাং-এর নাম-ই বলতে হবে, যে আন্তর্জাতিক আসরে এতটুকু উঁচুতে উঠতে পেরেছে। স্টেট টেনিস কমপ্লেক্স, মালঞ্চ নিবাস ও দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্সে টেনিস কোর্টে অনুষ্ঠিত ২য় এশিয়ান অনূর্ধ্ব ১৬ র্যাঙ্কিং টেনিস টুর্নামেন্ট ২০২৩-এ বয়েজ সিঙ্গলস ইভেন্টের কোয়ার্টার ফাইনালে ত্রিপুরার প্রতিভাবান ছেলে তুইজিলাং দেববর্মা শীর্ষ বাছাইকে কুপোকাত করে কোয়ার্টার ফাইনালে জিতে সেমিফাইনালের ছাড়পত্র ছিনিয়ে নেয়। এশিয়ান আসরে অবাছাই তুইজিলাং দেববর্মা বিপুল স্থানীয় সমর্থনের মাঝখানে আত্মবিশ্বাসী দেখাচ্ছিলো, কারণ সে ৯০ মিনিটেরও বেশি সময় নিয়ে শীর্ষ বাছাই নিশীথ আরিমিলিকে ৬-৩ ও ৬-২-এ আধিপত্য বিস্তার করে। তুইজিলাং দেববর্মা আগামীকাল সেমিফাইনালে তৃতীয় বাছাই তেজস রবির মুখোমুখি হবে, যিনি অগ্নিব বরদলুইকে ৬-০ ও ৬-০ তে হোয়াইটওয়াশ করেছে। গার্লস সিঙ্গলস বিভাগের সেমিফাইনালে আজ, বুধবার দ্বিতীয় শীর্ষ বাছাই আকৃতি নারায়ণ সোনকুসারে, ড্রয়ে শীর্ষ বাছাই অর্ণবী দেবনাথকে সরাসরি ৬-৪ ও ৬-৩ ব্যবধানে পরাজিত করে। ড্রয়ের নিচ থেকে, ২য় বাছাই আকাংশা ঘোষ নাবিহা মরিয়ামকে ৬-১,৬-১ ব্যবধানে পরাজিত করেন।আগামীকাল সকাল ৯টা থেকে উভয় ভেন্যুতে ম্যাচ পুনরায় শুরু হবে বলে সংবাদ সূত্রে জানানো হয়েছে।

এশিয়ান টেনিসে তুইজিলাং সেমিতে আসর জমজমাট, আগামীকাল সমাপ্তি
Tags:
Releated Posts
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…


















