News Flash

  • Home
  • খেলা
  • এশিয়ান টেনিসে তুইজিলাং সেমিতে আসর জমজমাট, আগামীকাল সমাপ্তি
Image

এশিয়ান টেনিসে তুইজিলাং সেমিতে আসর জমজমাট, আগামীকাল সমাপ্তি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৫ নভেম্বর।। রাজ্য ক্রীড়া জগতে দারুন খবর। ত্রিপুরার তুইজিলাং এশিয়ান টেনিসের সেমিফাইনালে। আন্তর্জাতিক পদক জয়ের অনেকটা কাছাকাছি পৌঁছে গেছে ত্রিপুরার তুইজিলাং দেববর্মা। টেনিস জগতে ত্রিপুরার নাম উজ্জ্বল করা নক্ষত্র সোমদেব দেববর্মনের পর তুইজিলাং-এর নাম-ই বলতে হবে, যে আন্তর্জাতিক আসরে এতটুকু উঁচুতে উঠতে পেরেছে। স্টেট টেনিস কমপ্লেক্স, মালঞ্চ নিবাস ও দশরথ  দেব স্পোর্টস কমপ্লেক্সে টেনিস কোর্টে অনুষ্ঠিত ২য় এশিয়ান অনূর্ধ্ব ১৬ র‌্যাঙ্কিং টেনিস টুর্নামেন্ট ২০২৩-এ বয়েজ সিঙ্গলস ইভেন্টের কোয়ার্টার ফাইনালে ত্রিপুরার প্রতিভাবান ছেলে তুইজিলাং দেববর্মা শীর্ষ বাছাইকে কুপোকাত করে কোয়ার্টার ফাইনালে জিতে সেমিফাইনালের ছাড়পত্র ছিনিয়ে নেয়। এশিয়ান আসরে অবাছাই তুইজিলাং দেববর্মা বিপুল স্থানীয় সমর্থনের মাঝখানে আত্মবিশ্বাসী দেখাচ্ছিলো, কারণ সে ৯০ মিনিটেরও বেশি সময় নিয়ে শীর্ষ বাছাই নিশীথ আরিমিলিকে ৬-৩ ও ৬-২-এ আধিপত্য বিস্তার করে। তুইজিলাং দেববর্মা আগামীকাল সেমিফাইনালে তৃতীয় বাছাই তেজস রবির মুখোমুখি হবে, যিনি অগ্নিব বরদলুইকে ৬-০ ও ৬-০ তে হোয়াইটওয়াশ করেছে। গার্লস সিঙ্গলস বিভাগের সেমিফাইনালে আজ, বুধবার দ্বিতীয় শীর্ষ বাছাই আকৃতি নারায়ণ সোনকুসারে, ড্রয়ে শীর্ষ বাছাই অর্ণবী দেবনাথকে সরাসরি ৬-৪ ও ৬-৩ ব্যবধানে পরাজিত করে। ড্রয়ের নিচ থেকে, ২য় বাছাই আকাংশা ঘোষ নাবিহা মরিয়ামকে ৬-১,৬-১ ব্যবধানে পরাজিত করেন।আগামীকাল সকাল ৯টা থেকে উভয় ভেন্যুতে ম্যাচ পুনরায় শুরু হবে বলে সংবাদ সূত্রে জানানো হয়েছে।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top