News Flash

  • Home
  • প্রধান খবর
  • যথাযোগ্য মর্যাদায় পালিত জনজাতীয় গৌরব দিবস, বিরসা মুন্ডাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ গোটা দেশের
Image

যথাযোগ্য মর্যাদায় পালিত জনজাতীয় গৌরব দিবস, বিরসা মুন্ডাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ গোটা দেশের

নয়াদিল্লি, ১৫ নভেম্বর (হি.স.): আদিবাসী সমাজের অবিসম্বাদী নেতা, স্বাধীনতা আন্দোলনের বীর সৈনিক ভগবান বিরসা মুন্ডার জন্মদিনটি বুধবার দেশজুড়ে জনজাতীয় গৌরব হিসাবে পালিত হচ্ছে। উপজাতীয় অধিকারের প্রতি তাঁর নির্ভীক চেতনা এবং উৎসর্গ প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে। জন্মবার্ষিকীতে ভগবান বিরসা মুন্ডাকে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়, লোকসভার স্পিকার ওম বিড়লা প্রমুখ।

বুধবার সকালে রাঁচিতে ভগবান বিরসা মুন্ডা মেমোরিয়াল পার্ক ও ফ্রিডম ফাইটার মিউজিয়াম পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সঙ্গে ছিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, কেন্দ্রীয় উপজাতি বিষয়ক মন্ত্রী অর্জুন মুন্ডা এবং ঝাড়খণ্ডের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণনও। এরপর প্রধানমন্ত্রী পৌঁছবেন ভগবান বিরসা মুণ্ডার জন্মস্থান উলিহাতু গ্রামে। সেখানে তিনি ভগবান বিরসা মুণ্ডার মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন। নরেন্দ্র মোদীই দেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে উলিহাতু গ্রাম সফর করবেন।

Releated Posts

ভারতের যুবসমাজের প্রতিভা ও দক্ষতা বিশ্বে আস্থা অর্জন করেছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের যুবসমাজের প্রতিভা ও দক্ষতা বিশ্বের আস্থা অর্জন করেছে এবং দেশের উদ্ভাবক, উদ্যোক্তা ও…

ByByNews Desk Sep 19, 2026

প্যারিস সিওপি২১-এর সব প্রতিশ্রুতি নির্ধারিত সময়ের আগেই পূরণ করেছে ভারত: মোদি

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার দাবি করেছেন, জি২০-র মধ্যে ভারতই একমাত্র দেশ, যারা প্যারিস সিওপি২১…

ByByNews Desk Sep 19, 2026

নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর গ্রেফতারি নিয়ে রাহুল গান্ধী-ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়ায় বাকযুদ্ধ

কলকাতা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারিকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় কংগ্রেস সাংসদ…

ByByNews Desk Sep 19, 2026

নন্দীগ্রামে মনোনয়ন প্রত্যাহার মমতা শিবিরের প্রার্থীর, কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস শিবিরের প্রার্থী সঞ্চিতা…

ByBySandeep Biswas Sep 18, 2026
Scroll to Top