News Flash

  • Home
  • দিনের খবর
  • ফের বৃষ্টির ভ্রূকুটি; উপকূলবর্তী জেলায় বর্ষণের পূর্বাভাস, মৎস্যজীবীদের জন্য সতর্কতা
Image

ফের বৃষ্টির ভ্রূকুটি; উপকূলবর্তী জেলায় বর্ষণের পূর্বাভাস, মৎস্যজীবীদের জন্য সতর্কতা

কলকাতা, ১৫ নভেম্বর (হি.স.): চলতি সপ্তাহে বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবারের পরেই পরিবর্তন হবে আবহাওয়ার। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবেই হবে এই বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৬, ১৭ ও ১৮ নভেম্বর বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি ও কলকাতায় হালকা বৃষ্টি হতে পারে।

আবহবিদরা জানিয়েছেন, ১৬ নভেম্বর দক্ষিণ ও উত্তর ২৪ পরগনায় ভারী অথবা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ১৭ নভেম্বর দুই ২৪ পরগনায় ভারী থেকে অতি ভারী এবং পূর্ব মেদিনীপুর শুধু ভারী বৃষ্টি হতে পারে। ১৮ নভেম্বরের পর থেকে বৃষ্টি কমবে। আপাতত মৎস্যজীবীদের গভীর সমুদ্রে না যাওয়ার জন্য সতর্ক করা হয়েছে। পাকা ধান কেটে নেওয়ার জন্য বলা হয়েছে কৃষকদের।

এই সময়ে সাময়িকের জন্য কিছুদিন রাতের তাপমাত্রা বাড়তে পারে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী এক সপ্তাহের জন্য বৃষ্টির সম্ভাবনা থাকছে না। আবহাওয়া দফতর আরও জানিয়েছে, শনিবার সকাল থেকে সামান্য বদলাতে পারে পরিস্থিতি। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি।

Releated Posts

ফ্লাইদুবাই বিমানের ঘটনায় ক্যাপ্টেন মাচ্ছরের সাহস ভারতীয় পাইলটদের ভাবমূর্তি রক্ষা করেছে: মোদি

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): সম্ভাব্য বড় দুর্ঘটনা রুখতে ফ্লাইদুবাইয়ের ভারতীয় ক্যাপ্টেন স্মিত মাচ্ছরের সাহসী ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

ঝাড়খণ্ডে মাঠে মৃত হাতি, দুই দাঁত উধাও, শিকারিদের যোগের সন্দেহ

চাইবাসা, ২ অক্টোবর (আইএএনএস): ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার জগন্নাথপুর থানার অন্তর্গত দীপাসাই টোলায় শুক্রবার সকালে একটি কৃষিজমি থেকে…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

কংগ্রেসের ভোট চুরির অভিযোগ যেন অসুরের মুখ থেকে ভগবদ্গীতা : কুমারস্বামী

বেঙ্গালুরু, ২ অক্টোবর (আইএএনএস): কর্ণাটকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে কংগ্রেসের প্রতিবাদকে দ্বিচারিতা বলে আক্রমণ…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

শাস্ত্রীর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর, স্মরণ ‘জয় জওয়ান, জয় কিষান’ স্লোগান

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর জন্মবার্ষিকীতে শুক্রবার তাঁকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top