News Flash

  • Home
  • খেলা
  • আগামীকাল সচিনের ২০ বছরের পুরনো রেকর্ড ভাঙার সামনে কোহলি
Image

আগামীকাল সচিনের ২০ বছরের পুরনো রেকর্ড ভাঙার সামনে কোহলি

মুম্বই, ১৪ নভেম্বর (হি.স.): আগামীকাল মুম্বইয়ের ওয়াংখেড়েতে বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল, মুখোমুখি রোহিত শর্মার ভারত এবং কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড। এই ম্যাচেই সচিন টেন্ডুলকারের ২০ বছরের পুরনো এক রেকর্ড ভাঙার সুযোগ রয়েছে বিরাট কোহলির সামনে। কি সেই রেকর্ড? ২০ বছর আগে অর্থাৎ ২০০৩ সালে সচিন টেন্ডুলকার ওডিআই বিশ্বকাপে ১১টি ম্যাচে ৬৭৩ রান করেছিলেন। যে রেকর্ডটি গত ২০ বছর ধরে অক্ষত রয়েছে। এবার বিরাট কোহলির সামনে এসেছে সেই রেকর্ড ভাঙার।

চলতি বিশ্বকাপে গ্রুপ পর্বের ৯টি ম্যাচে বিরাট কোহলি করেছেন ৫৯৪ রান। রয়েছে ২টি সেঞ্চুরি ও ৫টি হাফসেঞ্চুরি। বিরাট যদি আগামীকাল কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ডের বিরুদ্ধে আর ৮০ রান করেন, তা হলেই তিনি সচিনের এক ওডিআই বিশ্বকাপে সবচেয়ে বেশি রানের রেকর্ড ভেঙে ফেলবেন।

একদিনের বিশ্বকাপে এক মরসুমে সবচেয়ে বেশি রান করা ক্রিকেটাররা হলেন-

**সচিন টেন্ডুলকার – ৬৭৩ (২০০৩)

**ম্যাথু হেডেন – ৬৫৯ (২০০৭)
**রোহিত শর্মা – ৬৪৮ (২০১৯)

*বিরাট কোহলি – ৫৯৪ (২০২৩)
এ ছাড়াও বিরাট কোহলির সামনে রয়েছে আগামীকাল সেঞ্চুরি করে সচিন টেন্ডুলকারকে ছাপিয়ে যাওয়ার। আগামীকাল দেখার সেই কীর্তি বিরাট গড়তে পারেন কিনা।

Releated Posts

খেলাধুলায় বাড়ছে মহিলাদের অংশগ্রহণ: রাজনাথ সিং

লখনউ, ১৩ এপ্রিল (আইএএনএস): দেশে খেলাধুলায় মহিলাদের অংশগ্রহণ ক্রমশ বাড়ছে বলে জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সোমবার লখনউয়ে ‘এমপি…

ByByNews Desk Apr 13, 2026

আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় মহিলা হকি দল, ১৩-১৭ এপ্রিল চার ম্যাচের সিরিজ

নয়াদিল্লি, ৭ এপ্রিল (আইএএনএস): চার ম্যাচের একটি গুরুত্বপূর্ণ সিরিজ খেলতে আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় সিনিয়র মহিলা হকি দল।…

ByByNews Desk Apr 7, 2026

আদিবাসী প্রতিভা বিকাশে জোর, বিশ্ব ক্রীড়াশক্তি হওয়ার লক্ষ্য: রাষ্ট্রপতির ভাবনা তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আদিবাসী ক্রীড়াবিদদের ধারাবাহিক সমর্থন ও সুযোগ-সুবিধা প্রদান করলে ভারত ভবিষ্যতে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

পুল পরিষ্কার থেকে পদক জয়—অসমের কুস্তিগির দেবী দাইমারির লড়াই অনুপ্রেরণা

অম্বিকাপুর, ২ এপ্রিল(আইএএনএস): প্রতিকূলতার মধ্যেই সাফল্যের পথ তৈরি করা—এই কথার বাস্তব উদাহরণ হয়ে উঠেছেন অসমের কুস্তিগির দেবী দাইমারি।…

ByByNews Desk Apr 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top