ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ নভেম্বর।। অনূর্ধ্ব ২৩ মহিলা বাছাইকৃত ক্রিকেটারদের নাম ফের ঘোষণা করা হয়েছে। বিসিসিআই সিজন ২০২৩-২৪ এ অনুষ্ঠিতব্য টুর্নামেন্টের জন্য ত্রিপুরা দলের হয়ে খেলতে অনূর্ধ্ব ২৩ সম্ভাব্য ক্রিকেটারদের প্রিপারেটরি ক্যাম্প তথা প্রস্তুতি শিবিরের জন্য ১৮ জনকে ডাকা হয়েছে। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের সেক্রেটারি ইনচার্জ জয়ন্ত দে এক প্রেস বিবৃতিতে সম্ভাব্য রাজ্য দলের খেলোয়াড়দের নাম ঘোষণা করেছেন। অনূর্ধ্ব ২৩ মহিলা বিভাগে সম্ভাব্য রাজ্য দলটি হল: অম্বেষা দাস, অনামিকা দাস, মমিতা দেব, প্রিয়াঙ্কা সাহা, প্রিয়া সূত্রধর, অন্তরা দাস, মেঘা সরকার, পায়েল নম:, রূপালী দাস, রিফু দেববর্মা, নিবেদিতা দাস, নিকিতা সরকার, প্রিয়া ত্রিপুরা, পূজা পাল, পূজা দাস, জুয়েল ভাওয়েল, সেবিকা দাস, কৃত্তিকা কর্মকার। সাপোর্ট স্টাফ হিসেবে রয়েছেন লোকেল ম্যানেজার অনামিকা দেবনাথ, চীফ কোচ সন্দীপ দাহাদ, কোচ দেবব্রত চৌধুরী, ফিজিও পাপিয়া দেবনাথ, ট্রেইনার অজিতাভ নাথ। বাছাইকৃত প্রত্যেককে আগামী ১৮ নভেম্বর, বিকেল ৪ টায় এমবিবি স্টেডিয়ামে রিপোর্ট করতে বলা হয়েছে।

মহিলা অনূর্ধ্ব ২৩ ক্রিকেট : প্রস্তুতি শিবিরে ১৮ জনকে ডাকা হলো
Tags:
Releated Posts
২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…
শ্রীলঙ্কা সফরে ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশবর্ধন সিং চৌহান
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় পুরুষ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন যশবর্ধন…
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…


















