ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ নভেম্বর।। আগামী ২৭ ডিসেম্বর থেকে মহারাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সাব জুনিয়র অনূর্ধ্ব ১৫ দাবা প্রতিযোগিতা। এই উপলক্ষে আগামী ২৫ ও ২৬ নভেম্বর রাজ্য দাবা সংস্থার উদ্যোগে এক নির্বাচনী প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে। এই প্রতিযোগিতা থেকেই জাতীয় দলের দাবারুদের নির্বাচন করা হবে। এনএসআরসিসি-র চেস হল-এ দুই দিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় অংশ নিতে ইচ্ছুক দাবারুদের ৫০০ টাকা এন্ট্রি ফি সহ নাম জমা দেওয়ার জন্য রাজ্য দাবা সংস্থার অফিস গৃহে যোগাযোগ করতে বলা হচ্ছে। নাম জমা দেওয়ার শেষ তারিখ ২৪ নভেম্বর। জেলার খেলোয়ারদের এনএসআরসিসি-তে থাকার ব্যবস্থা করা হবে। অল ত্রিপুরা চেস অ্যাসোসিয়েশনের অর্গানাইজিং সেক্রেটারি অভিজিৎ ঘোষ এক বিবৃতিতে এ খবর জানিয়েছেন।

জাতীয় সাব-জুনিয়র দাবার জন্য সিলেকশন ট্রায়াল
Tags:
Releated Posts
ওরিয়েন্টাল কাপ ২০২৬: তৃতীয় দিনে নকআউটে মাদার্স ইন্টারন্যাশনাল, মাউন্ট কারমেল, জি.ডি. গোয়েঙ্কা
নয়াদিল্লি, ৯ জুলাই (আইএএনএস): বৃষ্টিবিঘ্নিত আবহাওয়ার মধ্যেও উত্তেজনাপূর্ণ লড়াইয়ে ওরিয়েন্টাল কাপ ২০২৬-এর তৃতীয় দিনে ছেলেদের বিভাগে মাদার্স ইন্টারন্যাশনাল…
আইসিসি নির্বাচনে বড় অঘটন, বোর্ডের আসন হারালেন ইমরান খাজা
এডিনবরা, ৮ জুলাই (আইএএনএস): আন্তর্জাতিক ক্রিকেট প্রশাসনে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলল। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল-এর বার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত অ্যাসোসিয়েট…
রাষ্ট্রপতি ভবনে ১৩৫তম ডুরান্ড কাপের ট্রফি উন্মোচন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
নয়াদিল্লি, ৭ জুলাই (আইএএনএস): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনের সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে ১৩৫তম ডুরান্ড কাপ…
বর্ণবিদ্বেষী মন্তব্যে ক্ষুব্ধ এমবাপে, প্যারাগুয়ের সিনেটরের মন্তব্য থেকে দূরত্ব সরকারের
নয়াদিল্লি, ৭ জুলাই (আইএএনএস): ফিফা বিশ্বকাপের শেষ ষোলোয় ফ্রান্সের কাছে প্যারাগুয়ের হারের পর ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপেকে নিয়ে…


















