News Flash

Image

কামরূপের বাইহাটা চারিআলিতে ১.২০ কোটি টাকার হেরোইন উদ্ধার এসটিএফ-এর

কামরূপ (অসম), ১১ নভেম্বর (হি.স.) : কামরূপ মেট্রোর (গুয়াহাটি) পার্শ্ববর্তী কামরূপ গ্রামীণ জেলার অন্তর্গত বাইহাটা চারিআলিতে অসম পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর অভিযানে প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকার হেরোইন উদ্ধার হয়েছে। এর সঙ্গে আটক করা হয়েছে বাতেন আলি নামের এক মাদক পাচারকারীকে।

জানা গেছে, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আজ শনিবার ভোরে কামরূপ জেলার অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ কুমার পাঠকের নেতৃত্বে বাইহাটা চারিআলিতে নাকা-পয়েন্ট গড়ে অভিযান চালিয়েছিল এসটিএফ। প্রাপ্ত তথ্য অনুযায়ী এএস ০১ কিউ ০৭৫৭ নম্বরের একটি যাত্রীবাহী নাইট সুপারে তালাশি চালিয়ে ১৫০ গ্ৰাম হেরোইন উদ্ধার করে অভিযানকারী পুলিশের দল। হেরোইন পাচারে জড়িত বাতেন আলিকে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করছে।

পুলিশ সূত্রের খবর, হেরোইনগুলি মণিপুর থেকে আনা হয়েছিল। ধৃত বাতেন আলি পুলিশের কাছে প্রদত্ত বয়ানে নাকি স্বীকার করেছে, মণিপুর থেকে অরুণাচল প্রদেশ হয় অসমে মাদক কারবারের এক বিরাট সিন্ডিকেট রয়েছে। মণিপুর থেকে যার যত ইচ্ছা, তত আনতে পারে ড্ৰাগস। মণিপুর থেকে নিৰ্বিঘ্নে অতি সহজে অসম হয়ে বহিঃরাজ্যে প্ৰতিনিয়ত পাচার হয় কোটি কোটি টাকার ড্ৰাগস।

Releated Posts

দশ বছরে ৬ কোটি পর্যটক, এবার ৫ বছরের পর্যটন মাস্টার প্ল্যান আনছে অসম সরকার

গুয়াহাটি, ১৬ জুলাই (আইএএনএস): গত এক দশকে প্রায় ৬ কোটি পর্যটকের আগমনের পর এবার রাজ্যের পর্যটন খাতকে আরও…

ByByNews Desk Jul 16, 2026

ই-অফিস ব্যবস্থা চালু করছে মণিপুর পুলিশ, স্বচ্ছতা ও ডিজিটাল প্রশাসনে জোর

ইম্ফল, ১৬ জুলাই (আইএএনএস): প্রশাসনিক কাজকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও কাগজবিহীন করতে রাজ্যজুড়ে ধাপে ধাপে ই-অফিস ব্যবস্থা চালুর…

ByByNews Desk Jul 16, 2026

‘বাম-উদারপন্থী রাজনীতি’কে নিশানা হিমন্তের, উন্নয়নের জন্য ‘প্রতিযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা’-র পক্ষে সওয়াল

গুয়াহাটি, ১৫ জুলাই (আইএএনএস): তথাকথিত ‘বাম-উদারপন্থী’ রাজনীতিকে তীব্র আক্রমণ করে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বুধবার বলেন, এই…

ByByNews Desk Jul 15, 2026

স্বচ্ছ ও মেধাভিত্তিক নিয়োগেই মানুষের আস্থা বাড়ে, স্বচ্ছতা ও নিরপেক্ষতাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার: মণিপুরের মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১৫ জুলাই (আইএএনএস): সরকারি চাকরিতে স্বচ্ছ ও মেধাভিত্তিক নিয়োগ ব্যবস্থা প্রশাসন ও সরকারি প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থা…

ByByNews Desk Jul 15, 2026
Scroll to Top