News Flash

  • Home
  • দেশ
  • খাস কলকাতায় উদ্ধার প্রায় ১২ লক্ষ টাকার জাল নোট, ধৃত ১
Image

খাস কলকাতায় উদ্ধার প্রায় ১২ লক্ষ টাকার জাল নোট, ধৃত ১

কলকাতা, ৯ নভেম্বর (হি.স.) : গোপন সূত্রের খবর পেয়ে বুধবার রাতে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স একটি বাড়ি থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। ধৃতের নাম আফজল শেখ। তার কাছ থেকে ৫০০ টাকার মোট ২ হাজার ৪০০ টি আধুনিক নোট উদ্ধার করা হয়েছে। পরে সেগুলি পরীক্ষার মাধ্যমে জানা যায় প্রত্যেকটিই নকল।

পুলিশ সূত্রে খবর, ধৃতের বাড়ি মালদা জেলার বৈষ্ণবনগরে। কলকাতার নারকেলডাঙা থানা এলাকা থেকে তাকে ধরা হয়। জাল নোট নিয়ে এই ব্যক্তি মালদা থেকে কী কারণে কলকাতায় এসেছিল তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ৷ পাশাপাশি কলকাতা পুলিশের স্পেশাল ট্রাস্ক ফোর্স-এর আধিকারিকদের প্রাথমিক অনুমান, আফজল শেখ আন্তর্জাতিক জাল নোট পাচারকারী দলের সঙ্গে যুক্ত রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, “আমরা প্রতিনিয়ত কলকাতা পুলিশ, পার্শ্ববর্তী জেলা এবং রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের সঙ্গে সমন্বয় সাধন করে কাজ করি। এছাড়াও একাধিক সোর্স মারফৎ আমাদের কাছে আগাম খবর থাকে যে কোনও ব্যক্তি জাল নোট নিয়ে কোন জায়গায় কী করতে যাচ্ছে।”

ওই আধিকারিকের দাবি, “সেই মতো আফজলের গতিবিধির আগাম খবর ছিল পুলিশের কাছে। ঠিক সেই মতোই জাল বিছানো হয়েছিল।” জানা গিয়েছে, মূলত গোয়েন্দারা আফজলের কাছ থেকে জানতে চাইছে, সে ওই বিপুল পরিমাণের জাল নোট কোথা থেকে পেয়েছে? এর পাশাপাশি, ওই টাকা নিয়ে কী উদ্দেশে মালদা থেকে কলকাতায় সে এসেছিল, তার সঙ্গে আর কারা কারা এই চক্রে যুক্ত রয়েছে, তাও জানতে চায় গোয়েন্দারা।

Releated Posts

নীতি আয়োগ বৈঠকে ‘বিকশিত রাজস্থান-২০৪৭’ রূপরেখা পেশ, ২০২৯ সালের মধ্যে ৩৫০ বিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য ভজনলাল শর্মার

জয়পুর, ১১ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র সভাপতিত্বে নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত নীতি আয়োগের ১১তম গভর্নিং কাউন্সিল বৈঠকে…

ByByNews Desk Jun 11, 2026

মধ্যপ্রদেশে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনটি রাজ্যসভা আসনেই জয় বিজেপির

ভোপাল, ১১ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশের তিনটি রাজ্যসভা আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেল ভারতীয় জনতা পার্টি। বৃহস্পতিবার ভোপালে বিধানসভা…

ByByNews Desk Jun 11, 2026

মূল্যবৃদ্ধি, বেকারত্ব ও পরীক্ষায় দুর্নীতির বিরুদ্ধে তিন মাসের দেশব্যাপী আন্দোলনে নামছে কংগ্রেস

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): মূল্যবৃদ্ধি, বেকারত্ব, পরীক্ষায় দুর্নীতি, সামাজিক বৈষম্য এবং উপসাগরীয় অঞ্চলের সংঘাতের প্রেক্ষিতে দেশের কূটনৈতিক অবস্থান…

ByByNews Desk Jun 11, 2026

ভুয়ো হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট চক্রের পর্দাফাঁস, তিন সাইবার প্রতারক গ্রেফতার দিল্লি পুলিশের

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ভুয়ো অনলাইন হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট তৈরি করে সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top