News Flash

Image

দীপাবলিতে হাইলাকান্দিতে কন্ট্রোল রুম

হাইলাকান্দি (অসম) ৯ নভেম্বর (হি.স.) : হাইলাকান্দি জেলায় আলোর উৎসব দীপাবলি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে প্রশাসনের উদ্যোগে একটি কন্ট্রোলরুম খোলা হয়েছে। এর নম্বর হলো ১০৭৭ । দিনরাত ২৪ ঘন্টা এই কন্ট্রোল রুমটি চালু থাকবে।

এদিকে দীপাবলি উপলক্ষে আতশবাজি পুড়ানো সংক্রান্ত কয়েকটি সতর্কবার্তা প্রশাসন থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে হলো আতশবাজি কিনার সময় লাইসেন্স প্রাপ্ত ডিলার থেকে কিনতে বলা হয়েছে। পুড়ানোর সময় হাতের কাছে বালু অথবা ফায়ার এক্সটিংগুইশার রাখতে বলা হয়েছে। আতশবাজি পোড়ানোর কাছাকাছি এলাকায় সহজে দাহ্য কোন বস্তু আছে কিনা তা লক্ষ্য করতেও পরামর্শ দেওয়া হয়েছে। সব ধরনের নিরাপত্তামূলক সর্তকতা নিয়ে আতশবাজি পোড়াতে পরামর্শ দেওয়া হয়েছে। বাচ্চাদেরকে একা আতশবাজি পুড়ানোর কাজে নালাগাতেও পরামর্শ দেওয়া হয়েছে প্রশাসন থেকে। সিনথেটিক কাপড় পরিধান না করে সুতির কাপড় পরিধান করে বাজিপুড়াতে পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে যে কোন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা মোকাবিলা করতে পুলিশ ,দমকল বাহিনী,স্বাস্থ্য বিভাগ এবং বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষকে প্রশাসন থেকে সতর্ক করে রাখা হয়েছে।

Releated Posts

প্রাণঘাতী হামলার পর দুই ‘দুর্বৃত্ত’ হাতি ধরা পড়ায় প্রশংসা অরুণাচল মুখ্যমন্ত্রীর

ইটানগর, ৬ এপ্রিল(আইএএনএস): অরুণাচল প্রদেশে একাধিক প্রাণঘাতী হামলার জন্য দায়ী দুই ‘দুর্বৃত্ত’ হাতিকে সফলভাবে বশে এনে ধরার ঘটনায়…

ByByNews Desk Apr 6, 2026

স্ত্রীর পাসপোর্ট নিয়ে ভুয়ো নথি ছড়ানোর অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে, পাল্টা আক্রমণে হিমন্ত

গুয়াহাটি, ৬ এপ্রিল(আইএএনএস): আসন্ন নির্বাচনের আগে নিজের স্ত্রীর পাসপোর্ট নিয়ে ভুয়ো নথি ছড়ানোর অভিযোগ তুলে কংগ্রেসকে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 6, 2026

অরুণাচলের সরকারি চুক্তি নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ৬ এপ্রিল(আইএএনএস): অরুণাচল প্রদেশে সরকারি নির্মাণকাজের চুক্তি বণ্টনে অনিয়মের অভিযোগে, মুখ্যমন্ত্রী পেমা খান্ডু-র পরিবারের সদস্যদের যোগসূত্র রয়েছে…

ByByNews Desk Apr 6, 2026

‘কুৎসাপূর্ণ প্রচার’, পবন খেরার অভিযোগ খারিজ করলেন অসমের মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ৫ এপ্রিল(আইএএনএস) : কংগ্রেস নেতা পবন খেরা-র তোলা অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও “কুৎসাপূর্ণ প্রচার” বলে উড়িয়ে দিলেন…

ByByNews Desk Apr 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top