News Flash

  • Home
  • খেলা
  • অনূর্ধ্ব-‌১৯ মহিলা টি-‌২০ : শেষ ম্যাচে হরিয়ানাতেও হার ত্রিপুরার
Image

অনূর্ধ্ব-‌১৯ মহিলা টি-‌২০ : শেষ ম্যাচে হরিয়ানাতেও হার ত্রিপুরার

হরিয়ানা-‌২১৩/‌১ (২০)

ত্রিপুরা-‌৬৮/‌৮(২০)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ নভেম্বর।। পরাজয় দিয়েই আসর শেষ করলো ত্রিপুরা। আসরে ৫ ম্যাচ খেলে ৪ টিতেই পরাজিত হলো ত্রিপুরা। অনূর্ধ্ব-‌১৯ বালিকাদের টি-‌২০ ক্রিকেটে।  রাঁচির ঝাড়খন্ড ক্রিকেট সংস্থার ওভাল মাঠে অনুষ্ঠিত ম্যাচে ত্রিপুরা পরাজিত হয় ১৪৫ রানে, হরিয়ানার বিরুদ্ধে। হরিয়ানার গড়া ২১৩ রানের জবাবে ত্রিপুরা মাত্র ৬৮ রান করতে সক্ষম হয়। হরিযানার দলনায়িকা ত্রিবেণী বসিস্ট ৯৭ রান করার পাশাপাশি বল হাতে ২ উইকেট নিয়েছেন। আসরে ত্রিপুরা মাত্র অরুনাচল প্রদেশের বিরুদ্ধে জয় পেয়েছে। পরাজয়কে বড় করে দেখছেন না ত্রিপুরার কোচ শ্রাবণী দেবনাথ। বিশ্বাস করেন, রাজ্যদলের নবাগত ক্রিকেটারদের মনোবল বেড়েছে আসরের মধ্য দিয়ে। যা আগামীদিনে ওদের ভালো খেলতে সাহায্য করবে। বৃহস্পতিবার সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে ত্রিপুরার বোলারদের নির্বিশ বোলিংযের সামনে নির্ধারিত ওভারে ১ উইকেট হারিয়ে বিশাল ২১৩ রান করে। দলের পক্ষে ত্রিবেণী ৬০ বল খেলে ১৭ টি বাউনডারির সাহায্যে ৯৭ রানে এবং তানিশা ওহোলাম ২৭ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৭ রানে অপরাজিত থেকে যান। এছাড়া দলের পক্ষে তানিস্কা শর্মা ৪০ বল খেলে ১৩ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৭০ রান করেন। ত্রিপুরার পক্ষে রেশ্মি নোয়াতিয়া ৮ রানে ১টি উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে বিশাল রানের নীচে চাপা পড়ে যায় ত্রিপুরা। নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ত্রিপুরা ৬৮ রান করতে সক্ষম হয়। রাজ্যদলের পক্ষে দলনায়িকা রূপালী দাস ৫৭ বল খেলে ১ টি বাউনডারির সাহায্যে ১৭, রেশ্মি নোয়াতিয়া ৯ বল খেলে ৩ টি বাউনডারির সাহায্যে ১৪, অশ্মিতা দাস ৯ বল খেলে ২ টি বাউনডারির সাহায্যে ১০ এবং প্রীয়া সরকার ১০ বল খেলে ২ টি বাউনডারির সাহায্যে ১০ রান করেন। হরিয়ানার পক্ষে করিণা জাংরা ১৫ রান দিয়ে ৩ টি  এবং ত্রিবেণী বসিস্ট ১৫ রান দিয়ে ২ টি উইকেট পেয়েছেন।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top