News Flash

  • Home
  • দেশ
  • এসএসসির সব মামলার শুনানি হাই কোর্টে ফেরাল শীর্ষ আদালত
Image

এসএসসির সব মামলার শুনানি হাই কোর্টে ফেরাল শীর্ষ আদালত

নয়াদিল্লি, ৯ নভেম্বর (হি.স.) : সুপ্রিম কোর্টে বিচারের অপেক্ষায় থাকা এসএসসি নিয়োগ সংক্রান্ত সমস্ত মামলার শুনানি এবার হবে কলকাতা হাই কোর্টে।

এসএসসি বা স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষায় একাদশ এবং দ্বাদশ শ্রেণির সহকারী শিক্ষকের নিয়োগে দুর্নীতির অভিযোগে অনেকগুলি মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে। এর মধ্যে নিয়োগে অনিয়মের পাশাপাশি ওএমআর শিট প্রকাশ-সহ নানা বিষয়ে মামলা করা হয়েছে।

দুর্নীতি সংক্রান্ত ওই মামলায় কলকাতা হাই কোর্ট যে চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল, তাতেও স্থগিতাদেশ দেয় শীর্ষ আদালত। তারা জানিয়েছিল, সবক’টি মামলা আলাদা করে শুনানি হবে। যদিও কার্যক্ষেত্রে তা হয়নি। প্রতিবারই শুনানি পিছিয়ে যেতে থাকে নতুন নতুন তারিখে।

মামলাগুলির শুনানিতে ক্রমাগত দেরি হচ্ছে বলে উষ্মা প্রকাশ করেছিলেন মামলাকারীরা। সম্প্রতি আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যও সুপ্রিম কোর্টের বিচারপতিদের বেঞ্চকে অনুরোধ করেন, বিশেষ একটি মামলার শুনানি যেন আর না পিছোনো হয়।

এই পরিস্থিতিতে বৃহস্পতিবার এই মামলা সংক্রান্ত শুনানি হয় শীর্ষ আদালতে। সেখানেই সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ সিদ্ধান্ত নেয় মামলাগুলি হাই কোর্টে ফোরানোর। তবে একই সঙ্গে এই মামলার তদন্তকারী কেন্দ্রীয় সংস্থাকেও তদন্তের ব্যাপারে বিশেষ নির্দেশ দিয়েছে তারা। বেঞ্চ বলেছে, সিবিআইকে এই তদন্ত শেষ করতে হবে দু’মাসের মধ্যে। বৃহস্পতিবার সেই মামলারই শুনানি হয় সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বসু এবং বিচারপতি বেলা এম ত্রিবেদীর বেঞ্চে।

Releated Posts

নীতি আয়োগ বৈঠকে ‘বিকশিত রাজস্থান-২০৪৭’ রূপরেখা পেশ, ২০২৯ সালের মধ্যে ৩৫০ বিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য ভজনলাল শর্মার

জয়পুর, ১১ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র সভাপতিত্বে নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত নীতি আয়োগের ১১তম গভর্নিং কাউন্সিল বৈঠকে…

ByByNews Desk Jun 11, 2026

মধ্যপ্রদেশে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনটি রাজ্যসভা আসনেই জয় বিজেপির

ভোপাল, ১১ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশের তিনটি রাজ্যসভা আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেল ভারতীয় জনতা পার্টি। বৃহস্পতিবার ভোপালে বিধানসভা…

ByByNews Desk Jun 11, 2026

মূল্যবৃদ্ধি, বেকারত্ব ও পরীক্ষায় দুর্নীতির বিরুদ্ধে তিন মাসের দেশব্যাপী আন্দোলনে নামছে কংগ্রেস

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): মূল্যবৃদ্ধি, বেকারত্ব, পরীক্ষায় দুর্নীতি, সামাজিক বৈষম্য এবং উপসাগরীয় অঞ্চলের সংঘাতের প্রেক্ষিতে দেশের কূটনৈতিক অবস্থান…

ByByNews Desk Jun 11, 2026

ভুয়ো হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট চক্রের পর্দাফাঁস, তিন সাইবার প্রতারক গ্রেফতার দিল্লি পুলিশের

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ভুয়ো অনলাইন হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট তৈরি করে সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top