News Flash

  • Home
  • দেশ
  • কচ্ছপের মৃত্যু ও চুরির প্রতিবাদে কোচবিহারে বনধ-অবরোধ
Image

কচ্ছপের মৃত্যু ও চুরির প্রতিবাদে কোচবিহারে বনধ-অবরোধ

কোচবিহার, ৯ নভেম্বর (হি.স.): কোচবিহার বানেশ্বরের ঐতিহ্যবাহী কচ্ছপের মৃত্যু ও চুরি হয়ে যাওয়া নিয়ে প্রশাসনিক গাফিলতির অভিযোগ তুলে বৃহস্পতিবার ৬ ঘণ্টা বানেশ্বর বনধের ডাক দিলেন মোহন রক্ষা কমিটি, স্থানীয় মানুষ ও ব্যবসায়ীদের একাংশ। প্রশাসনের গাফিলতির অভিযোগ তুলে সকাল ৬ টা থেকে দুপুর ১২ পর্যন্ত বানেশ্বর এলাকায় বন্ধ রাখা হয় সমস্ত দোকানপাট স্কুল কলেজ।

বনধের পাশাপাশি বানেশ্বর বড়তলা এলাকায় কোচবিহার আলিপুরদুয়ার রাজ্য সড়কও অবরোধ করা হয় তাদের পক্ষ থেকে। যার ফলে কোচবিহার- আলিপুরদুয়ার রাজ্য সড়কের উপর যান চলাচল বন্ধ হয়ে যায়। সকাল থেকেই বানেশ্বরে সমস্ত দোকানপাট বন্ধ থাকে।

বনধকে সমর্থন জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। বনধকে সফল করতে সকাল থেকে রাস্তায় নামেন মোহন রক্ষা কমিটি সদস্য থেকে শুরু করে এলাকার সমস্ত সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা।

কোচবিহারের বানেশ্বরের ঐতিহ্যবাহী শিব মন্দিরের শিব দিঘিতে রয়েছে কচ্ছপ। পাশাপাশি এলাকার সমস্ত পুকুর খাল বিলেও কচ্ছপ পাওয়া যায় । কচ্ছপ ঐতিহ্যবাহী। বানেশ্বর শিব মন্দির ও কচ্ছপকে কেন্দ্র করে এলাকায় প্রতিদিন প্রচুর সংখ্যক পর্যটকও আসেন। যার উপর নির্ভর করে থাকেন এলাকার ব্যবসায়ীরা।

বানেশ্বর শিব দিঘির কচ্ছপের দেখাশোনার দায়িত্বে রয়েছে কোচবিহার জেলা প্রশাসনের দেবত্ব ট্রাস্ট বোর্ড। অভিযোগ, দিঘির কচ্ছপের পাশাপাশি এলাকায় বিভিন্ন পুকুর থেকে কচ্ছপ চুরি হয়ে যাচ্ছে।

Releated Posts

নীতি আয়োগ বৈঠকে ‘বিকশিত রাজস্থান-২০৪৭’ রূপরেখা পেশ, ২০২৯ সালের মধ্যে ৩৫০ বিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য ভজনলাল শর্মার

জয়পুর, ১১ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র সভাপতিত্বে নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত নীতি আয়োগের ১১তম গভর্নিং কাউন্সিল বৈঠকে…

ByByNews Desk Jun 11, 2026

মধ্যপ্রদেশে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনটি রাজ্যসভা আসনেই জয় বিজেপির

ভোপাল, ১১ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশের তিনটি রাজ্যসভা আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেল ভারতীয় জনতা পার্টি। বৃহস্পতিবার ভোপালে বিধানসভা…

ByByNews Desk Jun 11, 2026

মূল্যবৃদ্ধি, বেকারত্ব ও পরীক্ষায় দুর্নীতির বিরুদ্ধে তিন মাসের দেশব্যাপী আন্দোলনে নামছে কংগ্রেস

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): মূল্যবৃদ্ধি, বেকারত্ব, পরীক্ষায় দুর্নীতি, সামাজিক বৈষম্য এবং উপসাগরীয় অঞ্চলের সংঘাতের প্রেক্ষিতে দেশের কূটনৈতিক অবস্থান…

ByByNews Desk Jun 11, 2026

ভুয়ো হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট চক্রের পর্দাফাঁস, তিন সাইবার প্রতারক গ্রেফতার দিল্লি পুলিশের

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ভুয়ো অনলাইন হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট তৈরি করে সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top