News Flash

  • Home
  • খেলা
  • অনূর্ধ্ব-‌২৩ : শেষ ম্যাচে লড়াকু মনোভাবে ত্রিপুরার ছেলেরা আজ মুম্বাইয়ের মুখোমুখি
Image

অনূর্ধ্ব-‌২৩ : শেষ ম্যাচে লড়াকু মনোভাবে ত্রিপুরার ছেলেরা আজ মুম্বাইয়ের মুখোমুখি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ নভেম্বর।। গ্রুপের শীর্ষে থাকা দলের বিরুদ্ধে বৃহস্পতিবার খেলবে ত্রিপুরা। অনূর্ধ্ব-‌২৩ একদিবসীয় ক্রিকেটে ত্রিপুরার প্রতিপক্ষ শক্তিশালী মুম্বাই। হরিয়ানার সুলতানপুরের গুরুগ্রাম ক্রিকেট আকাদেমি মাঠে হবে ম্যাচটি। ফলে বড় কোনও অঘটন না ঘটলে পরাজয় দিয়েই রাজ্যে ফিরবেন আনন্দ ভৌমিকরা। দুদলই আপাতত ৫ ম্যাচ করে খেলে নিয়েছেন। ৫ ম্যাচ খেলে সবকটিতে জয় পেয়ে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে মুম্বাই। অপরদিকে সমসংখ্যক ম্যাচ খেলে ত্রিপুরার পয়েন্ট মাত্র ৪। গ্রুপের শেষর দিকে দ্বিতীয় স্থানে রয়েছে ত্রিপুরা। ফলে শক্তির বিচারে ত্রিপুরা থেকেই কয়েককদম এগিয়ে মুম্বাই। বুধবার জিমে হালকা অনুশীলন করেন ত্রিপুরার ক্রিকেটাররা। দলীয় ক্রিকেটারদের পারফরম্যান্সে হতাশ ত্রিপুরার টিম ম্যানেজমেন্ট। বিশেষ করে ব্যাটসম্যানদের চূড়ান্ত ব্যর্থতায়। দলের প্রথম সারির কোনও ব্যাটসম্যানই আসরে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি। অথচ প্রস্তুতি ম্যাচে ব্যাটসম্যান-‌রা রানে ছিলেন। তাই এদিন ক্রিকেটারদের আর বিশেষ কিছু বলেননি ত্রিপুরার কোচ। শুধু বলেছেন, শেষ ম্যাচে নিজেদের প্রতিভার পরিচয় দিতে। ত্রিপুরার ক্রিকেটাররাও চাইছেন অন্তত শেষ ম্যাচে জ্বলে উঠতে। মুম্বাইকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিতে। কাজটা কঠিন হলেও অসম্ভব নয়।

Releated Posts

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026
Scroll to Top