News Flash

Image

ডিব্রুগড়ের বগিবিল সেতুর ওপর চার গাড়ির সংঘর্ষ, হত এক, আহত আরও

ডিব্রুগড় (অসম), ৮ নভেম্বর (হি.স.) : ডিব্রুগড় জেলার অন্তৰ্গত বগিবিল সেতুর ওপর চারটি গাড়ির সংঘর্ষজনিত ভয়ংকর দুৰ্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। একই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

বগিবিল সেতুর ওপর তিনটি ডাম্পার এবং একটি যাত্রীবাহী ম্যাজিক ভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় বগিবিল এলাকার চাউলখোয়ার বাসিন্দা তরুণ কুলি (৫৪) নামের ম্যাজিক চালকে। এছাড়া আহত হয়েছেন কয়েকজন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ডিব্ৰুগড়ে আসাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা গেছে, ডাম্পারগুলি পাথর বোঝাই ছিল। শিলাপথারের দিক থেকে এএস ০৬ বিসি ৬৬৬৯, এএস ০৭ এএসি ৫২২৭ নম্বরের পাথর বোঝাই দুই ডাম্পারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ডিব্ৰুগড়ের দিক থেকে আগত এএস ০৬ সিসি ০১৪৪ নম্বরের আরেকটি ডাম্পারের। এদিকে ডিব্ৰুগড়ের দিক থেকে আগত ডাম্পারের পেছন পেছন আসছিল যাত্ৰীবাহী ম্যাজিকটি। ফলে সামনের ডাম্পারে গিয়ে ধাক্কা মারে পেছনের যাত্রীবাহী ম্যাজিক। প্রচণ্ড ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্য হয় ম্যাজিক চালক তরুণ কুলির।

দুৰ্ঘটনার খবর পেয়ে অকুস্থলে ছুটে আসে পুলিশের দল। দুৰ্ঘটনাটি এতটাই ভয়ংকর ছিল যে, দুৰ্ঘটনাগ্ৰস্ত গাড়ির রড কেটে যাত্রীদের উদ্ধার করেছে পুলিশ। তাঁরা নিহত এবং আহতদের উদ্ধার করে ডিব্রুগড়ে আসাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

Releated Posts

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top