News Flash

  • Home
  • প্রধান খবর
  • জেলায়-জেলায় এনআইএ অভিযানে গ্রেফতার ১, আটক অন্তত ২
Image

জেলায়-জেলায় এনআইএ অভিযানে গ্রেফতার ১, আটক অন্তত ২

কলকাতা, ৮ নভেম্বর (হি.স.) : মানব পাচার চক্রের সন্ধানে বুধবার ভোররাত থেকে একযোগে রাজ্যের বিভিন্ন প্রান্তে অভিযান চালাচ্ছে এনআইএ। সূত্রের খবর, ইতিমধ্যে বারাসত থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে। আবার ঠাকুরনগর-সহ বিভিন্ন এলাকা থেকে অন্তত ২জনকে আটক করা হয়েছে।

সিবিআই, ইডি, আয়কর দফতরের পর এবার সক্রিয় এনআইএ। পাসপোর্টের সূত্র ধরে এদিন ভোররাতে ঠাকুরনগর হাজরাতলার আনন্দ পাড়াতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ-এর একটি দল। ভোররাত থেকে প্রায় সকাল সাড়ে দশটা পর্যন্ত ওই বাড়িতে ছিল দলটি। সেখান থেকে একজনকে আটক করা হয়। আটক ওই ব্যক্তির নাম বিকাশ সরকার।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত এক বছর ধরে স্ত্রী ও মেয়েকে নিয়ে এখানে ভাড়া থাকতেন বিকাশ। তিনি বাংলাদেশ থেকে এসেছিলেন ২০১০ সালে। প্রথমে মধ্যমগ্রামে একটি দোকানে মোবাইল সারানোর কাজ করতেন। পরিচিত একজনের মারফত বনগাঁর ঠাকুরনগরে বাড়িতে ভাড়া নিয়েছিলেন।

বর্তমানে ঠাকুরনগরের ১ নম্বর প্লাটফর্মে একটি মোবাইল সারানোর দোকান আছে তাঁর। আটক ব্যক্তির স্ত্রী ঝর্ণা সরকার জানিয়েছেন, ৪-৫ মাস আগে তিনি চিকিৎসা করতে ভারতে এসেছিলেন। পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও তিনি এই বাড়িতেই স্বামীর কাছে রয়েছেন ৷ বাংলাদেশের যশোরে তাঁর বাড়ি বলে জানিয়েছেন।

অন্যদিকে বারাসতের নবপল্লি, চাঁপাডালি-সহ মোট তিন জায়গায় তল্লাশি চালাচ্ছে এনআইএ। সেখান থেকে ১ জনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। বেশ কয়েকজনকে আটকও করা হয়েছে বলে দাবি সূত্রের। শুধু বারাসত বা ঠাকুরনগর নয়, রাজ্যের একাধিক এলাকায় এনআইএ অভিযান চলছে বলে সূত্রের খবর।

Releated Posts

রাম মন্দিরে প্রবেশে বাধা, জোর করে বিমানবন্দরে পাঠানো হয়েছে: দাবি কংগ্রেস সাংসদ কিশোরী লাল শর্মার

অযোধ্যা, ৩০ জুন(আইএএনএস) : কংগ্রেস সাংসদ কিশোরী লাল শর্মা দাবি করেছেন, তাঁকে অযোধ্যার রাম মন্দিরে দর্শনের অনুমতি দেওয়া…

ByBySandeep Biswas Jun 30, 2026

প্রতিরক্ষা রপ্তানিতে নজির ভারতের, ২০১৪-র ১,০০০ কোটি থেকে বেড়ে ৩৯,০০০ কোটি টাকা; আত্মনির্ভরতা ও প্রযুক্তিই ভবিষ্যতের শক্তি: রাজনাথ সিং

বড়োদরা, ৩০ জুন (আইএএনএস): গত এক দশকে ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে অভূতপূর্ব পরিবর্তন এসেছে। ২০১৪ সালে যেখানে দেশের প্রতিরক্ষা…

ByByNews Desk Jun 30, 2026

ভারতের প্রবৃদ্ধিকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো শক্ত অবস্থানে রয়েছে ব্যাঙ্কিং ব্যবস্থা: আরবিআই গভর্নর

নয়াদিল্লি, ৩০ জুন (আইএএনএস): ভারতের আর্থিক ব্যবস্থা দেশের প্রকৃত অর্থনীতি এবং প্রবৃদ্ধির অন্যতম প্রধান ভিত্তি হিসেবে কাজ করছে।…

ByByNews Desk Jun 30, 2026

আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্বপূর্ণ স্তম্ভ মানবসম্পদ চলাচল, বললেন বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর

নয়াদিল্লি, ৩০ জুন (আইএএনএস): মানবসম্পদের আন্তর্জাতিক চলাচলকে (মোবিলিটি) আন্তর্জাতিক সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে দেখে ভারত। এই অংশীদারিত্ব…

ByByNews Desk Jun 30, 2026
Scroll to Top