News Flash

  • Home
  • দেশ
  • বঙ্গোপসাগরে শক্তিশালী ভূমিকম্প, কেঁপে উঠল মাটি
Image

বঙ্গোপসাগরে শক্তিশালী ভূমিকম্প, কেঁপে উঠল মাটি

নয়াদিল্লি, ৭ নভেম্বর (হি.স.) : বঙ্গোপসাগরে শক্তিশালী ভূমিকম্প । মঙ্গলবার ভোর ৫.৩২ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির মতে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল বঙ্গোপসাগরের ১০ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.২। ভূমিকম্পের কারণে কোনওরকম ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এখনও পর্যন্ত।

প্রসঙ্গত, সোমবার দিল্লি-এনসিআর সহ উত্তর ভারতে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। দিল্লি-এনসিআর ছাড়াও উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, বিহার ও হরিয়ানা-সহ অনেক রাজ্যে শক্তিশালী ভূমিকম্প হয়েছে। গত কয়েকদিন ধরে উত্তর ভারতে লাগাতার ভূমিকম্প হচ্ছে।

সম্প্রতি নেপালের পশ্চিমাঞ্চলের জাজারকোট ও এর আশেপাশের এলাকায় ৫.৮ মাত্রার ভূমিকম্প হয়। যার জের উত্তর ভারতেও অনুভূত হয়েছে বিভিন্ন জায়গায়। শুক্রবার রাতেই ভূমিকম্প হয় নেপালে। সূত্রের খবর, এই ভয়ঙ্কর কম্পনে প্রতিবেশী নেপালে মৃত্যু হয়েছে কমপক্ষে ১৫৩ জনের। ভূমিকম্পে নেপালে ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়েছে। নেপালের এই ভূমিকম্পের কম্পন অনুভূত হয় দিল্লি-এনসিআর পর্যন্ত। ভয়ে আতঙ্কে দিশাহারা মানুষ ছুটে বেরিয়ে আসেন বাড়ি থেকে। সোমবার উত্তরাখণ্ডের পিথোরাগড় জেলার বেশ কিছু এলাকায় ৫.৬ মাত্রার ভূমিকম্প হয়। যদিও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এখানকার দুর্যোগ মোকাবিলা দফতর সূত্রে জানা গিয়েছে এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নেপালে এবং বিকেল ৪.১৭ মিনিটে জেলার ধারচুলা, দিদিহাট এবং বাঙ্গাপানি এলাকায় কম্পন অনুভূত হয়।

Releated Posts

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026

আইজিআই বিমানবন্দরে সোনা পাচারের চেষ্টা ভেস্তে দিল সিআইএসএফ, উদ্ধার ১.২১ কেজি সোনা ও প্রায় ২ লক্ষ টাকা নগদ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর-এর টার্মিনাল-১-এ সোনা পাচারের একটি বড় চেষ্টা ভেস্তে দিল কেন্দ্রীয়…

ByByNews Desk Jun 17, 2026

উচ্ছেদ অভিযান বন্ধের দাবি জামাত-ই-ইসলামি হিন্দের, উদ্বেগ রাজ্যসভা নির্বাচন ও পশ্চিমবঙ্গ পরিস্থিতি নিয়েও

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্তে চলা উচ্ছেদ ও ভাঙচুর অভিযান, মার্কিন যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি, রাজ্যসভা নির্বাচনের…

ByByNews Desk Jun 16, 2026

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top