News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শাসক দলের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে সোচ্চার সিপিআইএম দল
Image

শাসক দলের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে সোচ্চার সিপিআইএম দল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ নভেম্বর:

সোমবার সিপিআইএম দলের উদ্যোগে এক সাংবাদিক সম্মেলনে উপস্থিত থেকে বর্তমান শাসক দলকে বিভিন্ন বিষয়ে বিধলেন দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী।
তিনি এদিন জানিয়েছেন,  গতকাল অর্থাৎ রবিবার সিপিআইএম রাজ্য  কমিটির বৈঠকে  রাজ্যের অর্থনৈতিক পরিস্থিতি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির পর্যালোচনা করা হয়েছে।
তিনি এদিন সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন,  রাজ্যের  পূর্বতন সরকারের সময় পূজার দশদিন আগেই কাজ এবং মজুরি  শ্রমিকদের হাতে তুলে দেওয়া  হতো।  কিন্তু  এ বছর  পূজার  সময়  রেগা এবং টুয়েপের কোন কাজ দেওয়া হয় নি। এমন কি  শ্রমিকদের  প্রাপ্য  মজুরিও দেওয়া  হয়নি বলে তিনি অভিযোগ করেন।

সরকার  এব্যাপারে  সম্পূর্ণ  উদাসীন  বলেও তিনি  অভিযোগ করেন। খাদ্য নিরাপত্তা  আইন অনুসারে  প্রত্যেক  বিপিএল  পরিবারকে  মাসে  পাঁচ  কেজি  চাল  বিনামূল্যে  দেওয়ার  নিয়ম  থাকলেও বিপিএল পরিবারগুলি তা  পায় নি।

জনগনের  অধিকার  রক্ষায়  স্থানীয়  দাবী সহ সর্বভারতীয়  কর্মসূচি অনুযায়ী আন্দোলন গড়ে তোলার  কর্মসূচি  নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জিতেন্দ্র চৌধুরী।

তিনি জানান বিভিন্ন দাবীতে ক্ষেত মজুর ইউনিয়ন  এবং ত্রিপুরা  তফশিলি জাতি উন্নয়ন  সমিতির পক্ষ থেকে আগামী  তেইশ  নভেম্বর রাজ ভবন অভিযান করবে।  এছাড়া  আগামী  আঠাশ  নভেম্বর  কৃষকসভা সহ  সমস্ত  বামপন্থী সংগঠনগুলির  পক্ষ থেকেও রাজ ভবন অভিযান করা হবে বলে জানিয়েছেন তিনি।

Releated Posts

পুজোর আগেই শেষ হবে চলমান সংঘের পুকুরপাড়ের কাজ, পরিদর্শনে মেয়র দীপক মজুমদার

আগরতলা, ২২ আগস্ট: পুজোর আগে চলমান সংঘের পুকুরপাড়ের সৌন্দর্যায়ন ও উন্নয়নমূলক কাজ সম্পূর্ণ করার আশ্বাস দিলেন আগরতলা পুর…

ByByReshmi Debnath Aug 22, 2026

চুরি যাওয়া একটি বাইক সহ তিন কুখ্যাত চোর পুলিশের জালে

আগরতলা, ২২আগস্ট : চুরি যাওয়া একটি বাইক ও একটি বাইসাইকেল সহ একজন কুখ্যাত চোরকে জালে তুলতে সক্ষম হয়েছে…

ByByTaniya Chakraborty Aug 22, 2026

মোহনভোগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ই – রিক্সা চালকের মৃত্যু, বিদ্যুৎ দপ্তরের গাফিলতির অভিযোগ

আগরতলা, ২২ আগস্ট: বিদ্যুৎ দপ্তরের গাফিলতির অভিযোগকে কেন্দ্র করে মেলাঘর থানাধীন মোহনভোগের আনন্দপুর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ট্রান্সমিটারে ফিউজ…

ByByReshmi Debnath Aug 22, 2026

বাইখোড়া বাজারে ভিলেজ চেয়ারম্যানকে মারধরের অভিযোগ, দুই যুবকের বিরুদ্ধে হামলার অভিযোগ

আগরতলা, ২২ আগস্ট: দক্ষিণ ত্রিপুরার বাইখোড়া বাজারে কলসীরমুখ ভিলেজের চেয়ারম্যান ও মাংস ব্যবসায়ী কাইসোরাম রিয়াংকে দুই যুবক মারধর…

ByByReshmi Debnath Aug 22, 2026
Scroll to Top