News Flash

  • Home
  • দিনের খবর
  • বিজেপি নেতৃত্বের সম্পত্তি নিয়ে কেন তদন্ত হচ্ছে না?’, প্রশ্ন শশী পাঁজার
Image

বিজেপি নেতৃত্বের সম্পত্তি নিয়ে কেন তদন্ত হচ্ছে না?’, প্রশ্ন শশী পাঁজার

কলকাতা, ৬ নভেম্বর (হি.স.) : সপ্তাহের প্রথমে ফের রাজনৈতিক রিলে রেসে এবার আক্রমণ করলেন শশী পাঁজা। শুধু শুভেন্দু অধিকারীই নয়, শশী পাঁজার প্রশ্নের কাঠগড়ায় পেট্রোলিয়াম প্রতিমন্ত্রী থেকে শুরু করে হিমন্ত বিশ্বশর্মা।

প্রায় সব রাজনৈতিক দলও একে অপরের বিরুদ্ধে ময়দানে নেমেছেন। কখনও শুভেন্দু অধিকারীর প্রশ্নের মুখে জ্যোতিপ্রিয় মল্লিকের সম্পত্তি। ফোনে সেই ছবি দিয়ে, ট্যুইটে তথ্য প্রমাণ তুলে ধরছেন। তার পরক্ষণেই দেখা গিয়েছে ময়দানে নেমেছেন কুণাল ঘোষ। তোপ দেগেছেন শুভেন্দুবাবুকে। নাম না করেই আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা ফের গর্জে ওঠেন শুভেন্দুবাবু।

সোমবার শশী পাঁজা অভিযোগ জানিয়ে সাংবাদিকদের বলেন, ‘দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত করে চলেছে। কিন্তু তার কোনও ফল সামনে আসছে না। পেট্রোলিয়াম প্রতিমন্ত্রী রামেশ্বর তেলির সম্পত্তি নিয়ে কেন তদন্ত হচ্ছে না? জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, সৌমিত্র খাঁ, জগদম্বিকা পাল, হিমন্ত বিশ্বশর্মাদের সম্পত্তি নিয়ে তদন্ত কেন হয় না? কাঁথির অধিকারী পরিবারের সম্পত্তি নিয়ে কেন তদন্ত হচ্ছে না?, গণতান্ত্রিক কাঠামোগুলিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে’ বলে অভিযোগ তাঁর।

প্রসঙ্গত, সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কারও কারও ৬০, ৭০, ৮০টা নানা লোকে নানা বলে ট্রলার আছে। কত বেনামি বাড়ি আছে, কত পেট্রোল পাম্প আছে, কত কোটি কোটি টাকা আছে, তারা বড় বড় কথা বলে কী করে? আমরাও কাগজপত্র বের করছি, এতদিন করিনি।

মমতার অভিযোগ, আমরা কি দেখতে গেছি হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি যাঁরা দায়িত্বে ছিলেন আগে, মন্ত্রী থাকাকালীন, কোনটা, কোন জমিটা কত টাকায় বিক্রি করেছেন? দিঘা ডেভেলপমেন্ট অথরিটি বানিয়ে দিলাম ভাল কাজ করার জন্য, কত জমি দিয়েছে? ৬০০ হোটেল তৈরি হয়েছে। আমরা একবারও জানতে গেছি? জানিনি।’ পাল্টা জবাবে শুভেন্দুবাবুও সাংবাদিকদের জবাব দিয়েছেন।

Releated Posts

রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত না হয়ে নিজেদের সমস্যার জন্য লড়াই করুক জেন জি: মায়াবতী

লখনউ, ১১ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্তে চলা পড়ুয়া ও যুবসমাজের আন্দোলন নিয়ে শাসক ও বিরোধী—উভয় পক্ষকেই আক্রমণ…

ByByNews Desk Aug 11, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাকি ৩ মামলাতেও অন্তর্বর্তী সুরক্ষা কলকাতা হাইকোর্টের

কলকাতা, ১১ আগস্ট (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের লোকসভা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আরও তিনটি…

ByByNews Desk Aug 11, 2026

দার্জিলিংয়ে ব্যস্ত পাহাড়ি রাস্তায় ধস, স্তব্ধ যান চলাচল; ফের ভারী বৃষ্টির পূর্বাভাস

কলকাতা, ১১ আগস্ট (আইএএনএস): উত্তরবঙ্গে আবহাওয়ার কিছুটা উন্নতি হলেও দার্জিলিং জেলায় ফের বড়সড় ধস নামায় বিপাকে পড়েছেন সাধারণ…

ByByNews Desk Aug 11, 2026

নাগেন্দ্রকে মন্ত্রিসভা থেকে অপসারণের দাবি কর্ণাটক বিজেপির, ১২ আগস্ট সব জেলায় বিক্ষোভ

বেঙ্গালুরু, ১১ আগস্ট (আইএএনএস): কর্ণাটক মন্ত্রিসভায় বি. নাগেন্দ্রকে পুনরায় অন্তর্ভুক্ত করার প্রতিবাদে তাঁকে মন্ত্রিসভা থেকে অপসারণের দাবি জানাল…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top