News Flash

  • Home
  • প্রধান খবর
  • ছত্তিশগড় নির্বাচন : মঙ্গলবার কাঙ্কেরে কড়া নিরাপত্তার মধ্যে ভোট
Image

ছত্তিশগড় নির্বাচন : মঙ্গলবার কাঙ্কেরে কড়া নিরাপত্তার মধ্যে ভোট

কাঙ্কের, ৬ নভেম্বর (হি.স.) : ছত্তিশগড় রাজ্যের কাঙ্কের জেলায় ৭ নভেম্বর, মঙ্গলবার নির্বাচন উপলক্ষ্যে কড়া নিরাপত্তা ব্যবস্থায় মুড়ে ফেলা হয়েছে। সোমবার কাঙ্কের জেলার সমস্ত ভোট কেন্দ্রে পোলিং টিম পৌঁছে গিয়েছে। নির্বাচনের জন্য কাঙ্কের ও আন্তাগড়ে দুটি বিশেষ রুম প্রস্তুত করা হয়েছে। কাঙ্কের থেকে ভানুপ্রতাপপুর বিধানসভা কেন্দ্রে পোলিংয়ের দল পাঠানো হচ্ছে। এই এলাকাটি সবচেয়ে নকশাল প্রভাবিত এলাকা বলে পরিচিত, সেজন্যই এবার বেশি করে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কাঙ্কেরের কালেক্টর প্রিয়াঙ্কা শুক্লা জানিয়েছেন, এবার নকশাল প্রভাবিত এলাকায় সবচেয়ে বেশি কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। কিছু ভোটকেন্দ্রে ড্রোন দিয়ে পর্যবেক্ষণ করারও ব্যবস্থা করা হয়েছে।

আগামীকাল কাঙ্কের জেলায় তিনটি আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেগুলি হল, কাঙ্কের, আন্তাগড় এবং ভানুপ্রতাপপুরে। ২০১৮ সালে তিনটি আসনই কংগ্রেস জয়ী হয়েছিল। এবার অবশ্য শাসকদল কংগ্রেস কাঙ্কের ও আন্তাগড়ের বর্তমান বিধায়কদের টিকিট দেয়নি।

ভানুপ্রতাপপুরে প্রয়াত বিধায়ক মনোজ মান্ডবীর স্ত্রী সাবিত্রী মান্ডবী কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি ২০১৮ সালে এই আসনে জিতেছিলেন।

ছত্তিশগড়ের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট হবে ৭ নভেম্বর। রবিবার সেখানে নির্বাচনের প্রচার শেষ হয়েছে।

Releated Posts

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৫ দিনের কর্মসপ্তাহ ও বকেয়া বেতন-সহ একাধিক দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): পাঁচ দিনের কর্মসপ্তাহ চালু করা এবং বকেয়া বেতন-সহ একাধিক দাবিতে শুক্রবার দেশজুড়ে ব্যাংক ধর্মঘটের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোসা

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে শুক্রবার নয়াদিল্লিতে পৌঁছলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। বিমানবন্দরে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top