News Flash

  • Home
  • খেলা
  • অনূর্ধ্ব-‌১৯ মহিলা টি-‌২০ : ১ম জয়ের লক্ষ্যে ত্রিপুরা – অরুনাচল মুখোমুখি আজ
Image

অনূর্ধ্ব-‌১৯ মহিলা টি-‌২০ : ১ম জয়ের লক্ষ্যে ত্রিপুরা – অরুনাচল মুখোমুখি আজ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৪ নভেম্বর।। অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ অরুনাচল প্রদেশের মুখোমুখি হবে ত্রিপুরা আগামীকাল। অনূর্ধ্ব-‌১৯ বালিকাদের টি-‌২০ ক্রিকেটে। রাঁচির ঝাড়খন্ড ক্রিকেট আকাদেমি মাঠে হবে ম্যাচটি। দুদলই একই জায়গায় রয়েছে। দুই ম্যাচ খেলে দুটিতেই পরাজিত হয়েছে দুদল। ফলে কোনও দলকেই এগিয়ে রাখা যাচ্ছে না। তারপরও সামান্য কিছুটা হলেও এগিয়ে থেকেই মাঠে নামবে ত্রিপুরা মনে করছেন টিম ম্যানেজমেন্ট। আজ, শনিবার বিশ্রাম দেওয়া হয় ত্রিপুরার ক্রিকেটারদের। একঝাঁক নতুন মুখ নিয়ে এবছর ত্রিপুরার দল গড়া। ফলে ক্রিকেটারদের সময় দিতে হবে সাফল্য পেতে মনে করছেন টিম ম্যানেমেন্ট। এখন শুধুমাত্র অভিজ্ঞতা অর্জন করা। ত্রিপুরার কোচ শ্রাবণী দেবনাথ মনে করছেন,”খুব ধীর গতিতে হলেও মেয়েরা উন্নতি করে চলছে। যার সুফল আগামীদিনে পাওয়া যাবেই”। অরুনাচল ম্যাচ নিয়ে ত্রিপুরার কোচ মনে করেন,”দুদলেই নতুন মুখ বেশী। ফলে যে দলের ক্রিকেটাররা ২২ গজে নিজেদের মেলে ধরতে পারবে সেই দলই জয় পাবে। আশাকরি মেয়েরা অরুনাচল প্রদেশের বিরুদ্ধে হতাশ করবে না। সাফল্য পেয়েই মাঠ ছাড়বে”। প্রসঙ্গত:‌ আসরের প্রথম দুটি ম্যাচে শক্তিশালী হায়দরাবাদ এবং তামিলনাড়ুর বিরুদ্ধে পরাজিত হয়েছিলো ত্রিপুরা।‌‌‌

Releated Posts

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top