News Flash

Image

নিজ বাড়িতে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

শান্তিরবাজার, ৪ নভেম্বর: নিজ বাড়িতে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। আজ সকালে শান্তির বাজার ভগৎ সিং কর্নার এলাকা থেকে ওই যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে দমকল বাহিনী ও পুলিশ। দমকলবাহিনী মৃতদেহ উদ্ধার করে শান্তিরবাজার জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।

ঘটনার বিবরনে জানা যায়, আজ সকাল ১০ টা ৩০ মিনিট নাগাদ শান্তির বাজার থানায় খবর আসে ভগৎসিং কর্নার এলাকায় এক যুবকের  মৃতদেহ দেখতে পাওয়া গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে দমকল বাহিনীর কর্মী ও শান্তির বাজার থানার পুলিশ।  ঘটনাস্থলে গিয়ে দেখা যায় ওই এলাকার বাসিন্দা মানিক দাসের ছেলে অলক দাস ( ২৬ ) নিজ বাসভবনে ঝুলন্ত অবস্থায় রয়েছে।  দমকলকর্মীরা ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে গিয়েছে।  মৃত্যুর সঠিক কারন জানতে তদন্তে নেমেছে পুলিশ। 

অলক দাসের অস্বাভাবিক মৃত্যুতে সমগ্র এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়াহয়। ময়না তদন্তের রিপোর্টে উঠে আসবে মৃত্যুর আসল রহস্য।

Releated Posts

ধর্মনগরে যুব কংগ্রেস কর্মীদের ওপর হামলার অভিযোগে উত্তেজনা, থানা ঘেরাও; ২৪ ঘণ্টার সময়সীমা

ধর্মনগর, ২৬ জুলাই: উত্তর ত্রিপুরার ধর্মনগর থানার অন্তর্গত চন্দ্রপুর ক্লাব এলাকায় দুই যুব কংগ্রেস কর্মীর ওপর হামলার অভিযোগকে…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’-এ ত্রিপুরার লোকঐতিহ্যের উল্লেখে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন আগরতলার মেয়র

আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্বে ত্রিপুরার বিলুপ্তপ্রায় লোকঐতিহ্য ও ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ‘চৌংপ্রেং’-এর…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্যে উন্নয়ন ও ত্রিপুরার ঐতিহ্যের প্রতিফলন: সাংসদ রাজীব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ অনুষ্ঠানের ১৩৬তম পর্ব উপলক্ষে রবিবার আগরতলা পুরনিগমের…

ByByReshmi Debnath Jul 26, 2026

ছনতৈল গ্রামে গড়ে উঠবে শিশু কন্যা অনাথ আশ্রম, ঘোষণা মন্ত্রী টিঙ্কু রায়ের

আগরতলা, ২৬ জুলাই: সমাজের সুবিধাবঞ্চিত ও অনাথ শিশু কন্যাদের নিরাপদ আশ্রয়, শিক্ষা এবং স্বনির্ভরতার সুযোগ করে দিতে চণ্ডীপুর…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top