News Flash

  • Home
  • খেলা
  • অনূর্ধ্ব-‌১৯ কোচ বিহার ট্রফি ৪০ জনকে নিয়ে আজ থেকে শিবির
Image

অনূর্ধ্ব-‌১৯ কোচ বিহার ট্রফি ৪০ জনকে নিয়ে আজ থেকে শিবির

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩ নভেম্বর।। রাজ্য দলের শিবিরে ডাক পেলেন ৪০ জন ক্রিকেটার। অনূর্ধ্ব-‌১৯ কোচ বিহার ট্রফি ক্রিকেটে ত্রিপুরা দল গঠনের লক্ষ্যে। ১৭ নভেম্বর থেকে আসর শুরু করবে ত্রিপুরা। চন্ডিগড়ে অনুষ্ঠিত ম্যাচে ত্রিপুরার প্রথম প্রতিপক্ষ চন্ডিগড়। ২৪ নভেম্বর দ্বিতীয় প্রতিপক্ষ বিদর্ভ। ম্যাচটি হবে নাগপুরে, ১ ডিসেম্বর ত্রিপুরার প্রতিপক্ষ গোয়া, ম্যাচটি হবে সেনগুইমে, ৮ ডিসেম্বর থেকে প্রতিপক্ষ মুম্বাই এবং ১৫ ডিসেম্বর থেকে প্রতিপক্ষ পাঞ্জাব। শেষ দুটি ম্যাচ ত্রিপুরা খেলবে আগরতলায়। ওই আসরে অংশ নিতে ৪০ জন ক্রিকেটারকে ডাকা হলো শিবির। নির্বাচিত ক্রিকেটারদের আগামীকাল বিকেল ৪ টায় এম বি বি স্টেডিয়ামে রিপোর্ট করার জন্য রাজ্য ক্রিকেট সংস্থার ভারপ্রাপ্ত সচিব জয়ন্ত দে বলেছেন। শিবিরে ডাক পাওয়া ক্রিকেটাররা হলেন:‌ সপ্তজিৎ দাস, আয়ুষ অনিল দেবনাথ, প্রীয়ান্স মিত্র, শায়ন সাহা, অভিষেক মালাকার, নীলাঞ্জন আচার্য, অভিরাজ বিশ্বাস, অর্ঘজিৎ চক্রবর্তী, শশীকান্ত বিন, তনয় মন্ডল, দ্বীপজয় দেব, দেবাংশু দত্ত, দীপঙ্কর ভাটনাগর, ধৃতিমান নন্দী, প্রীতম দাস, রোহন বিশ্বাস, জাহিদ হুসেন, রুদ্র সেনগুপ্ত, অর্কজিৎ রায়, তথাগত চক্রবর্তী,অর্কদ্যুতি দেব, রাকেস রুদ্রপাল,অর্কজিৎ পাল, আয়ুষ আলম, আকাশ রায়, অভিক পাল, প্রণবিন্দু সাহা, দীপায়ন দাস, বিষ্ময় পাল, জয়জিৎ সাহা, সম্রাট বিশ্বাস, দেবজিৎ সাহা, অনিকেষ সাহা, দেবতনু পাল, তন্ময় সরকার, অজারুদ্দিন আহমেদ, দীপাঞ্জয় ভৌমিক, বিশাল সিনহা, স্পর্শ দেববর্মা এবং সুমিত যাদব। কোচ:‌ ডি ভিনসেন্ট বিনয় কুমার, সহকারি কোচ:‌ জয়ন্ত দেবনাথ, অনুপম দে, ট্রেণার উত্তম দে, ফিজিও রাজেশ কুমার মোদক এবং ভিডিও অ্যানালাইসিস্ট শুভেন্দু ভট্টাচার্য।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top