News Flash

  • Home
  • প্রধান খবর
  • জ‍্যেতিপ্রিয় মল্লিককে মন্ত্রী সভা থেকে বরখাস্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বিজেপির বিক্ষোভ
Image

জ‍্যেতিপ্রিয় মল্লিককে মন্ত্রী সভা থেকে বরখাস্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বিজেপির বিক্ষোভ

বাঁকুড়া, ৩ নভেম্বর (হি. স.) : রেশন দুর্নীতি কান্ডের নায়ক প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বর্তমান বনমন্ত্রী জ‍্যেতিপ্রিয় মল্লিকের মন্ত্রীসভা থেকে বরখাস্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শুক্রবার বাঁকুড়ায় বিক্ষোভ প্রদর্শন করে বিজেপি । এদিন সকাল ১১টা নাগাদ লালবাজার থেকে এক বিশাল মিছিল করে এক বিজেপি কর্মীরা মাচানতলা মোড়ে উপস্থিত হয়।সেখানে জ‍্যোতিপ্রিয় মল্লিকের কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ প্রদর্শন করা হয়।এই কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি সুনীল রুদ্র মন্ডল বলেন মানুষের খাবার কেড়ে নিয়ে যিনি প্রতারণা করেছেন, এতবড় দুর্নীতি করার পরেও তাকে কেন মন্ত্রী সভা থেকে বরখাস্ত করা হয়নি।এটাও জনগণের সঙ্গে প্রতারণা।

রেশন দুর্নীতির জেরে যে মন্ত্রী জেলে ,তার দৃষ্টান্ত মূলক শাস্তির ও দাবী জানাচ্ছি আমরা ।সেই প্রসঙ্গে তিনি বলেন শুধুমাত্র বাঁকুড়া জেলাতেই সাড়ে পাঁচ লক্ষের মত ভুয়ো রেশন কার্ড রয়েছে, এরমধ্যে ৬৮ হাজার মৃত্যু জনিত কারনে অবৈধ হয়েছে, বাকী প্রায় সাড়ে তিন লক্ষের মতো ভূয়ো। শুধুমাত্র বাঁকুড়া জেলাতেই যদি এই পরিমাণ ভুয়ো রেশন কার্ড থাকে তবে সারা পশ্চিমবঙ্গে কত ভুয়ো কার্ড রযেছে তা অনুমেয়।জ‍্যোতিপ্রিয়কে অবিলম্বে মন্ত্রীসভা থেকে হঠানো না হলে বিজেপি বৃহত্তর আন্দোলনে নামবে বলে হুশিয়ারি দেন তিনি।আজকের বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ছাতনার বিধায়ক সত্যনারায়ন মুখোপাধ্যায়, প্রাক্তন জেলা সভাপতি বিবেকানন্দ পাত্র।সদর কেন্দ্রের বিধায়ক নিলাদ্রী দানা এদিন অনুপস্থিত থাকায় কর্মী মহলে চাপা গুঞ্জন ওঠে

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top