News Flash

Image

গুয়াহাটির উপকণ্ঠ সোনাপুরে উদ্ধার মৃতদেহ

গুয়াহাটি, ২ নভেম্বর (হি.স.) : গুয়াহাটি মহানগরের উপকণ্ঠ সোনাপুরের পাথরকুচিতে উদ্ধার হয়েছে জনৈক ব্যক্তির মৃতদেহ। মৃতদেহটি ১৩ মাইল এলাকার জনৈক আনন্দ মিলি বলে শনাক্ত করা হয়েছে। স্থানীয় মানুষজনের সন্দেহ, গতকাল বুধবার রাতে সংঘটিত হিট অ্যান্ড রানের শিকার হয়েছেন আনন্দ মিলি।

পুলিশ সূত্রের খবর, নিহত আনন্দ মিলি ওখানকার একটি বিস্কুট কারখানার কৰ্মচারী ছিলেন। মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য গৌহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

এদিকে আনন্দ মিলির মৃত্যুর কারণ সম্পর্কে জানতে চাইলে পুলিশের তদন্তকারী অফিসার বলেন, ঘটনাটি এখনও অস্পষ্ট। স্থানীয় জনতা যে দাবি করছেন তার ভিত্তি কতটা সঠিক তা ময়না তদন্তের রিপোর্ট হাতে আসার পর নিশ্চিত হওয়া যাবে, জানান তিনি।

Releated Posts

বন শহিদদের শ্রদ্ধা জানালেন অসমের মুখ্যমন্ত্রী, অরণ্যরক্ষায় ‘বন দুর্গা’র ভূমিকার প্রশংসা

গুয়াহাটি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় বন শহিদ দিবস উপলক্ষে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো বনকর্মীদের প্রতি শ্রদ্ধা জানালেন অসমের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top