News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নিয়োগের দাবিতে ফের ডেপুটেশন দিল টেট উত্তীর্ণরা
Image

নিয়োগের দাবিতে ফের ডেপুটেশন দিল টেট উত্তীর্ণরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ নভেম্বর : টেট উত্তীর্ণ কাকুরিপ্রত্যাশিরা নিয়োগের দাবিতে বুধবার ফের টিআরবিটি বোর্ডে ডেপুটেশন প্রদান করেছে। ফের একসঙ্গে নিয়োগের দাবি জানিয়েছে তারা।
ট্রেডিশন প্রথা থেকে বের হয়ে আসতে পারছে না টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। কারণ তারা টেট পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর প্রতিবছর একসাথে সকলকে নিয়োগ করার জন্য সরকারকে চাপ দিতে শুরু করেছে। কিন্তু নিয়ম রয়েছে উত্তীর্ণ হলে দপ্তরের যখন শিক্ষকের প্রয়োজন হবে তখনই উত্তীর্ণদের থেকে ধাপে ধাপে নিয়োগ করা হবে।
কিন্তু বর্তমানে প্রতিনিয়ত তারা তাদের আন্দোলন কর্মসূচি অব্যাহত রয়েছে। ফলে এই বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে তথ্য বিজ্ঞ মহলে।

উল্লেখ্য, ২০২২ সালের টেট উত্তীর্ণ ৩৬১ জনকে নিয়োগের দাবিতে তারা বুধবার শিক্ষা দপ্তরের অধিকর্তার দ্বারস্থ হয়েছেন। এইদিন ২০২২ সালের টেট উত্তীর্ণরা প্রথমে শিক্ষা ভবনের সামনে সমবেত হয়। সেখান থেকে এক প্রতিনিধি দল দপ্তরের অধিকর্তার কার্যালয়ে গিয়ে অধিকর্তার সাথে সাক্ষাৎ করেছে।  অবিলম্বে ২০২২ সালের টেট উত্তীর্ণ ৩৬১ জনকে নিয়োগের দাবি জানিয়েছেন এদিন তারা।

 দপ্তরের অধিকর্তার সাথে সাক্ষাৎ করার পর ২০২২ সালে টেট উত্তীর্ণ এক যুবক সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানায় এইদিন দপ্তরের অধিকর্তা স্পষ্ট জানিয়ে দিয়েছেন  টেট উত্তীর্ণ ৩৬১ জনকে নিয়োগের জন্য দপ্তর প্রস্তুত রয়েছে। অবিলম্বে তাদের নিয়োগ করা হবে বলে আশ্বাস প্রদান করা হয়েছে।

Releated Posts

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026

তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ জুলাই: গোমতী জেলার তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top