News Flash

Image

শহরের বুকে দুঃসাহসিক চুরি, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ নভেম্বর : ফের শহরের বুকে চোরের থাবা। সর্বস্ব হারালেন এক গৃহ কর্তা। ঘটনা রাজধানী আগরতলার নেতাজি চৌমুহনী এলাকায়। এলাকার দেবাশীষ দত্তের বাড়ি থেকে সর্বস্ব নিয়ে গেছে চোর।

 ঘটনার বিবরণে জানা গিয়েছে, নেতাজী চৌমুহনী এলাকার বাসিন্দা দেবাশিস দত্ত ও তার স্ত্রী সোমা দত্ত বহি রাজ্যে যান গত ২৩ অক্টোবর। যাওয়ার সময় এক প্রতিবেশীর কাছে ঘরের চাবি দিয়ে গিয়েছিলেন। ওই প্রতিবেশী মাঝে মধ্যেই আসতেন ফুল তুলতে। কিন্তু ঘরে প্রবেশ করেন ন। বাড়ির সদস্যদের অবর্তমানে ফাঁকা বাড়ি পেয়ে হাত সাফাই করেছে চোরের দল।

 বুধবার গৃহপরিচারিকা আসেন ঘর পরিষ্কার করার জন্য। এরপর ঘরের দরজা খুলতেই দেখতে পান সমস্ত কিছু এলোমেলোভাবে পড়ে রয়েছে। খবর দেওয়া প্রতিবেশীদের। তারা ভেতরে ঢুকে দেখেন সমস্ত জিনিস ত্র ও নগর অর্থ চুরি করে নিয়ে গেছে চোরেরা। ভেন্টিলেটার ও রান্না ঘরের দরজা ছিল ভাঙ্গা। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে একটি মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। বাড়ির মালিকের অবর্তমানেই এই ঘটনাটি সংঘটিত হয়েছে। ঘটনায় এলাকাবাসীরাও নিরাপত্তাহীনতায় ভুগছেন। 

Releated Posts

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026

তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ জুলাই: গোমতী জেলার তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top