News Flash

Image

রাজস্থানে বিজেপি সরকার গঠন করবে : যোগী

আলওয়ার, ১ নভেম্বর (হি.স.) : উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, রাজস্থানে ভারতীয় জনতা পার্টি সরকার গঠন করবে। বুধবার তিজারায় এক নির্বাচনী সমাবেশে একথা বলেন যোগী আদিত্যনাথ।

মুখ্যমন্ত্রী আলওয়ারের সাংসদ ও বিজেপি প্রার্থী বাবা বালকনাথের নির্বাচনে মনোনয়নের জন্য তিজারায় এসেছিলেন। এদিন সমাবেশের ভাষণে যোগী বলেন, রাজস্থানে হিন্দু বিরোধী কংগ্রেস সরকার রয়েছে। এখানে গোমাতার ক্ষতি করা হয়েছে। রাজস্থানে যত দিন যাচ্ছে অপরাধ, গোহত্যা এবং ধর্ষণ বেড়ে চলেছে। এসবের কারণে রাজস্থান বিখ্যাত হয়ে উঠছে। উত্তরপ্রদেশে অপরাধ নির্মূল করতে পারলে রাজস্থানে কেন নির্মূল করা যাবে না। যোগী জানান, রাজস্থানে অরাজকতা নয়, রামরাজ্য আনা হবে। বিজেপি সরকার গঠিত হলে উত্তরপ্রদেশের মতো এখানেও অপরাধীদের মধ্যে ভয় তৈরি হবে। আদিত্যনাথ আরও বলেন, বালকনাথের নিজের কোনও পরিবার নেই। বালকনাথ তিজারাকে নিজের পরিবার বলে মনে করছেন। তাঁর একটাই উদ্দেশ্য, কেউ যেন কষ্ট না পায়, সেইজন্যই বালকনাথ তিজারায় এসেছেন। এদিনের ভাষণে যোগী মোদী সরকারের ভূয়সী প্রশংসা করেন। তিনি মোদী সরকারের পরিকল্পনার কথাও তুলে ধরেন।

Releated Posts

টেলিগ্রাম বন্ধের আগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাওয়া উচিত, কেন্দ্রকে আক্রমণ খাড়গের

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): নিট পরীক্ষা এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার কেন্দ্রীয়…

ByByNews Desk Jun 16, 2026

জিটিএ-র কার্যকলাপে ব্যাপক দুর্নীতির তদন্ত হবে: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াং পাহাড়ি এলাকার প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত স্বশাসিত সংস্থা গোরখাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)-র…

ByByNews Desk Jun 16, 2026

রাজৌরিতে এলওসি-র কাছে ল্যান্ডমাইন বিস্ফোরণ, জেসিও-সহ আহত ৪ সেনাকর্মী

জম্মু, ১৬ জুন (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় নিয়ন্ত্রণরেখা (এলওসি) সংলগ্ন এলাকায় মঙ্গলবার একটি দুর্ঘটনাজনিত ল্যান্ডমাইন বিস্ফোরণে…

ByByNews Desk Jun 16, 2026

শুধু অস্থায়ী সদস্যপদ বাড়ানোর প্রস্তাব খারিজ ভারতের, নিরাপত্তা পরিষদ সংস্কার তা হলে ‘ব্যর্থতার কাছাকাছি’ হবে: রাষ্ট্রসংঘে ভারত

রাষ্ট্রসংঘ, ১৬ জুন (আইএএনএস): রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ-এর সংস্কার নিয়ে চলমান আলোচনায় শুধুমাত্র অস্থায়ী সদস্যপদের সংখ্যা বাড়ানোর প্রস্তাবকে কার্যত…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top