News Flash

  • Home
  • দেশ
  • পুলিশি জুলুম ও মিথ‌্যা মামলা বন্ধের দাবিতে ৬ নভেম্বর ১২ ঘন্টা ট‌্যাক্সি ধর্মঘটের ডাক
Image

পুলিশি জুলুম ও মিথ‌্যা মামলা বন্ধের দাবিতে ৬ নভেম্বর ১২ ঘন্টা ট‌্যাক্সি ধর্মঘটের ডাক

পুলিশি জুলুম ও মিথ‌্যা মামলা বন্ধের দাবিতে ৬ নভেম্বর ১২ ঘন্টা ট‌্যাক্সি ধর্মঘটের ডাক
কলকাতা, ১ নভেম্বর (হি.স.): পুলিশি জুলুমবাজি এবং মিথ‌্যা মামলা বন্ধের দাবিতে আগামী ৬ নভেম্বর ১২ ঘণ্টার ট‌্যাক্সি ধর্মঘটের ডাক । এই ধর্মঘটের ডাক দেওয়া এআইটিইউসি পরিচালিত ওয়েস্ট বেঙ্গল ট‌্যাক্সি অপারেটর্স কো-অর্ডিনেশন কমিটির পক্ষ থেকে জানান হয়েছে ওই দিন সকাল ৬টা থেকে ১২ ঘণ্টার হলুদ ট‌্যাক্সি বন্ধ থাকবে । দেওয়া হয়েছে। এই ধর্মঘট ডাকা হচ্ছে। পাশাপাশি, ওই দিনই লালবাজার অভিযান করবেন ট‌্যাক্সি চালকরা।

বেঙ্গল ট‌্যাক্সি অপারেটর্স কো-অর্ডিনেশন কমিটির পক্ষ থেকে জানান হয়েছে , ৬ নভেম্বর বেলা বারোটার সময় লালবাজার অভিযান করবেন ট‌্যাক্সি চালকরা। সুবোধ মল্লিক স্ক্যোয়ার থেকে মিছিল করে চালকরা লালবাজারে যাবেন। একইসঙ্গে সংগঠনের দাবি, শহরে তাঁদের ট‌্যাক্সি পার্কিংয়ের ব‌্যবস্থা করে দিতে হবে। না হলে যেখানে-সেখানে গাড়ি দাঁড় করিয়ে রাখলে পুলিশ তাঁদের কেস দিচ্ছে। পার্কিংয়ের ব‌্যবস্থা হলে এই সমস‌্যা মিটবে। লালবাজার অভিযানের পাশাপাশি পরিবহণমন্ত্রীর কাছেও নিজেদের দাবিপত্রও পেশ করবে ট্যাক্সি সংগঠন।

এ বিষয়ে জানাতে গিয়ে সংগঠনের আহ্বায়ক নওলকিশোর শ্রীবাস্তব বলেন, ‘‘যাত্রীসাথী অ‌্যাপ চালু হওয়ায় ট‌্যাক্সি চালকরা কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন। কিন্তু পুলিশি জুলুম এবং মিথ‌্যা কেস দেওয়া বন্ধ হচ্ছে না। তাই এই ধর্মঘট ডাকা হয়েছে। ওইদিন লালবাজার অভিযানও হবে।’’

Releated Posts

২০১৭ সালের আগে ছাত্রদের বৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ: যোগী

লখনউ, ৩ অক্টোবর (আইএএনএস): ২০১৭ সালের আগে উত্তরপ্রদেশে বৃত্তি বণ্টনে অনিয়মের অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাঁর দাবি,…

ByByNews Desk Oct 3, 2026

সিইসি জ্ঞানেশ কুমারকে নিয়ে বিরোধীদের প্রতিবাদ, কংগ্রেসকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিরোধীদের প্রতিবাদকে ঘিরে কংগ্রেস-সহ ইন্ডিয়া জোটকে তীব্র…

ByByNews Desk Oct 3, 2026

পাঞ্জাব কংগ্রেসের নতুন সভাপতি পারগট সিং, নেতৃত্বকে ধন্যবাদ

চণ্ডীগড়, ৩ অক্টোবর (আইএএনএস): প্রাক্তন ভারতীয় হকি অধিনায়ক ও অলিম্পিয়ান পারগট সিংকে পাঞ্জাব প্রদেশ কংগ্রেস কমিটির নতুন সভাপতি…

ByByNews Desk Oct 3, 2026

উত্তরপ্রদেশ কংগ্রেসের নতুন সভানেত্রী আরাধনা মিশ্র মোনা, ২০২৭-এ রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): উত্তরপ্রদেশ কংগ্রেস কমিটির নবনিযুক্ত সভানেত্রী আরাধনা মিশ্র মোনা শনিবার দলের শীর্ষ নেতৃত্বকে কৃতজ্ঞতা জানিয়ে…

ByByNews Desk Oct 3, 2026
Scroll to Top