News Flash

  • Home
  • দিনের খবর
  • মধ্যপ্রদেশের রাজগড় জেলায় নাবালিকাকে ধর্ষণকারী অভিযুক্তকে ২০ বছরের সশ্রম কারাদণ্ড
Image

মধ্যপ্রদেশের রাজগড় জেলায় নাবালিকাকে ধর্ষণকারী অভিযুক্তকে ২০ বছরের সশ্রম কারাদণ্ড


রাজগড়, ৩১ অক্টোবর (হি.স.) : মধ্যপ্রদেশের রাজগড় জেলায় ধর্ষণকারী অভিযুক্তকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বিওরার প্রথম অতিরিক্ত দায়রা জজ আর কে জৈনের আদালত মঙ্গলবার এই শাস্তির রায় ঘোষণা করেছে। আদালত রায়ে নাবালিকা ধর্ষণে অভিযুক্তকে ২০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে। এছাড়াও ১০ হাজার টাকা জরিমানার শাস্তিও দিয়েছে আদালত।

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর দীনেশ সাহু, মামলায় সরকারের পক্ষে উপস্থিত ছিলেন। তিনি বলেছেন, ২০২২ সালের ৩০ ডিসেম্বর ১৬ বছর বয়সী একটি মেয়ে করণভাস থানায় অভিযোগ দায়ের জানিয়েছিলেন যে তিনি কুয়োতে জল ভরতে গিয়েছিলেন। ফেরার পথে দেবলখেদা গ্রামের বাসিন্দা জিতেন্দ্র তাঁকে জোর করে ধরে নিয়ে একটি খালি বাড়িতে নিয়ে যায়। তারপর তার ধর্ষণ করা হয়।

পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে ৩৭৬(৩), ৩/৪ পকসো আইনের অধীনে মামলা নথিভুক্ত করেছে। আদালত মঙ্গলবার সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে অভিযুক্ত জিতেন্দ্র মালভিয়াকে ২০ বছরের সশ্রম কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা করে।

Releated Posts

দুর্গাপুজোর আগে বনকর্মীদের বেতন বাড়ানোর ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

কলকাতা, ১৮ আগস্ট (আইএএনএস): দুর্গাপুজোর আগে রাজ্যের বন দপ্তরের কর্মী ও আধিকারিকদের জন্য বিশেষ উপহারের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Aug 18, 2026

এইমস দিল্লিতে অ্যাঞ্জিওপ্লাস্টি হল স্বাস্থ্যমন্ত্রী জে. পি. নাড্ডার, বর্তমানে স্থিতিশীল

নয়াদিল্লি, ১৮ আগস্ট (আইএএনএস): কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জে. পি. নাড্ডার দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল…

ByByNews Desk Aug 18, 2026

জম্মু-কাশ্মীরে পৃথক দুই পথ দুর্ঘটনায় কিশোর নিহত, আহত ১৭

জম্মু, ১৮ আগস্ট (আইএএনএস): জম্মু-কাশ্মীরে মঙ্গলবার পৃথক দুটি পথ দুর্ঘটনায় এক কিশোরের মৃত্যু হয়েছে। দুই দুর্ঘটনায় মোট ১৭…

ByByNews Desk Aug 18, 2026

ভারত-নেপাল সীমান্তে পৃথক ঘটনায় দুই বিদেশি নাগরিক আটক বিহার ও উত্তরপ্রদেশে

বিহার/লখনউ, ১৮ আগস্ট (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তে পৃথক দুটি ঘটনায় দুই বিদেশি নাগরিককে আটক করেছে নিরাপত্তা সংস্থাগুলি। মঙ্গলবার আধিকারিকরা…

ByByNews Desk Aug 18, 2026
Scroll to Top