News Flash

  • Home
  • দিনের খবর
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রাণ রয়েছে আদানি নামক তোতা পাখির মধ্যে : রাহুল গান্ধী
Image

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রাণ রয়েছে আদানি নামক তোতা পাখির মধ্যে : রাহুল গান্ধী

নয়াদিল্লি, ৩১ অক্টোবর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র কটাক্ষ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তাঁর মতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রাণ রয়েছে আদানি নামক তোতা পাখির মধ্যে। কংগ্রেস-সহ বিভিন্ন বিরোধী নেতাদের ফোন হ্যাকিং প্রসঙ্গে রাহুল বলেছেন, আদানিরা সঙ্কটে বলেই নজর ঘোরাতে এ সব করা হচ্ছে। আইফোন হ্যাকিংয়ের চেষ্টার অভিযোগ প্রসঙ্গে এক রাজার কাহিনী শেনান রাহুল গান্ধী। তবে সেই রাজকাহিনী বদলে যায় তোতাকাহিনীতে। রাহুল বলেন, রাজার প্রাণ ভোমরা লুকিয়ে ছিল তোতাপাখির মধ্যে। এখানেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রাণ ভোমরা রয়েছে আদানি নামের তোতা পাখির মধ্যে।

মঙ্গলবার দুপুরে এক সাংবাদিক সম্মেলনে রাহুল গান্ধী বলেছেন, “আগে ভাবতাম ১ নম্বর প্রধানমন্ত্রী মোদী, ২ নম্বর আদানি এবং ৩ নম্বর অমিত শাহ, কিন্তু এটা ভুল, ১ নম্বর আদানি, ২ নম্বর প্রধানমন্ত্রী মোদী এবং ৩ নম্বর অমিত শাহ। আমরা ভারতের রাজনীতি বুঝতে পেরেছি এবং এখন আদানিজি পালাতে পারবেন না। বিভ্রান্তির রাজনীতি চলছে।” ফোন হ্যাকিং প্রসঙ্গে রাহুল আরও বলেছেন, “আমরা ভয় পাই না। আপনি যত খুশি (ফোন) ট্যাপ করতে পারেন, আমার কিছু যায় আসে না। তুমি যদি আমার ফোন নিতে চাও, আমি তোমাকে দিয়ে দেব।”

Releated Posts

বাংলায় কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার, ধর্ষণ ও ব্ল্যাকমেলের অভিযোগ পরিবারের

কলকাতা, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটা এলাকায় বাড়ি থেকে ১৩ বছরের এক স্কুলছাত্রীর ঝুলন্ত দেহ…

ByByNews Desk Oct 3, 2026

প্রতিভা, উদ্ভাবন ও ব্যবসায়িক পরিষেবার বিশ্বকেন্দ্র হিসেবে ভারতের শক্তির কথা তুলে ধরলেন পীযূষ গয়াল

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): প্রতিভা, উদ্ভাবন ও ব্যবসায়িক পরিষেবার ক্ষেত্রে ভারত কীভাবে বিশ্বস্তরের কেন্দ্র হিসেবে নিজেদের অবস্থান শক্তিশালী…

ByByNews Desk Oct 3, 2026

ফ্লাইদুবাই বিমানের ঘটনায় ক্যাপ্টেন মাচ্ছরের সাহস ভারতীয় পাইলটদের ভাবমূর্তি রক্ষা করেছে: মোদি

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): সম্ভাব্য বড় দুর্ঘটনা রুখতে ফ্লাইদুবাইয়ের ভারতীয় ক্যাপ্টেন স্মিত মাচ্ছরের সাহসী ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

ঝাড়খণ্ডে মাঠে মৃত হাতি, দুই দাঁত উধাও, শিকারিদের যোগের সন্দেহ

চাইবাসা, ২ অক্টোবর (আইএএনএস): ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার জগন্নাথপুর থানার অন্তর্গত দীপাসাই টোলায় শুক্রবার সকালে একটি কৃষিজমি থেকে…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top