News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে থানার দ্বারস্থ গৃহবধূ, ন্যায্য বিচারের দাবি
Image

স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে থানার দ্বারস্থ গৃহবধূ, ন্যায্য বিচারের দাবি

নিজস্ব প্রতিনিধি, কৈলাশহর, ৩০ অক্টোবর : গোবিন্দপুর এলাকায় স্বামীর অত্যাচারে অতিষ্ঠ এক অসহায় গৃহবধূ আজ কৈলাশহর মহিলা থানার দ্বারস্থ হয়েছে। প্রাপ্ত সংবাদে জানা গেছে, যে সুখরাম মুন্ডা, পিতা নাম মৃত রবি মুন্ডা, বিগত ১৫ বছর পূর্বে  কমলপুর এলাকার বাসিন্দা করুণা নমঃশূদ্র নামে এক যুবতীকে ভালোবেসে বিবাহ করে। বিবাহের কিছুদিন ভালোভাবে কাটলেও পরবর্তীকালে করুণা নমঃশূদ্রের উপরে নেমে আসে স্বামীর অমানবিক নির্যাতন। প্রতিনিয়ত বাপের বাড়ি থেকে টাকা এনে দেওয়ার জন্য তার উপর চাপ সৃষ্টি করে সুখ রাম মুন্ডা। টাকার জন্য তাকে মারধর করতো বলেও অভিযোগ করেছে করুণা নমঃশূদ্র। এমনকি অত্যাচারে অতিষ্ট হয়ে কয়েকবার বাবার বাড়ি থেকে টাকা এনে দিলেও সুখ রাম ত্রিপুরা আরো টাকা দাবি করতে থাকে বলে অভিযোগ তার স্ত্রীর।

এমনকি,  রবিবার রাত আনুমানিক ১১ টা নাগাদ অতিরিক্ত মদ্যপান করে এসে সুখরাম মুন্ডা তার স্ত্রীকে বেধড়ক মারপিট করে  ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয় বলে অভিযোগ। বর্তমানে করুণা নমশূদ্র তার তিন সন্তানকে নিয়ে রাস্তায় নেমে পড়েছে।  সুখরাম মুন্ডা তার স্ত্রীকে হুমকি দেয় যদি আজ তার স্ত্রী বাপের বাড়ি থেকে টাকা এনে তাকে না দেয় তাহলে করোনা নমশূদ্র কে বালিশ চাপা দিয়ে সে মেরে ফেলবে। তাই একপ্রকার বাধ্য হয়ে আজ কৈলাশহর মহিলা থানায় করুণা নমঃশূদ্র তার স্বামী সুখরাম মুন্ডার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। এখন দেখার বিষয় হল পুলিশ প্রশাসন তদন্তক্রমে কি ভূমিকা গ্রহণ করে।

Releated Posts

পুজোর আগেই শেষ হবে চলমান সংঘের পুকুরপাড়ের কাজ, পরিদর্শনে মেয়র দীপক মজুমদার

আগরতলা, ২২ আগস্ট: পুজোর আগে চলমান সংঘের পুকুরপাড়ের সৌন্দর্যায়ন ও উন্নয়নমূলক কাজ সম্পূর্ণ করার আশ্বাস দিলেন আগরতলা পুর…

ByByReshmi Debnath Aug 22, 2026

চুরি যাওয়া একটি বাইক সহ তিন কুখ্যাত চোর পুলিশের জালে

আগরতলা, ২২আগস্ট : চুরি যাওয়া একটি বাইক ও একটি বাইসাইকেল সহ একজন কুখ্যাত চোরকে জালে তুলতে সক্ষম হয়েছে…

ByByTaniya Chakraborty Aug 22, 2026

মোহনভোগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ই – রিক্সা চালকের মৃত্যু, বিদ্যুৎ দপ্তরের গাফিলতির অভিযোগ

আগরতলা, ২২ আগস্ট: বিদ্যুৎ দপ্তরের গাফিলতির অভিযোগকে কেন্দ্র করে মেলাঘর থানাধীন মোহনভোগের আনন্দপুর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ট্রান্সমিটারে ফিউজ…

ByByReshmi Debnath Aug 22, 2026

বাইখোড়া বাজারে ভিলেজ চেয়ারম্যানকে মারধরের অভিযোগ, দুই যুবকের বিরুদ্ধে হামলার অভিযোগ

আগরতলা, ২২ আগস্ট: দক্ষিণ ত্রিপুরার বাইখোড়া বাজারে কলসীরমুখ ভিলেজের চেয়ারম্যান ও মাংস ব্যবসায়ী কাইসোরাম রিয়াংকে দুই যুবক মারধর…

ByByReshmi Debnath Aug 22, 2026
Scroll to Top