News Flash

  • Home
  • দিনের খবর
  • স্ত্রীর মাথা এবং মুখে ধারালো অস্ত্র দিয়ে কোপালেন ৮৮ বছরের বৃদ্ধ
Image

স্ত্রীর মাথা এবং মুখে ধারালো অস্ত্র দিয়ে কোপালেন ৮৮ বছরের বৃদ্ধ

কলকাতা, ৩০ অক্টোবর (হি.স.): পারিবারিক বিবাদের জেরে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার অভিযোগ উঠল বৃদ্ধের বিরুদ্ধে। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে কলকাতার তিলজলা এলাকায়। বৃদ্ধার মাথা, মুখে আঘাত লেগেছে। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

পুলিশ সূত্রে খবর, সোমবার ভোর সাড়ে ৪টা নাগাদ ঘটনাটি ঘটে। ৮৮ বছরের এক বৃদ্ধ ধারালো অস্ত্র দিয়ে তাঁর স্ত্রীর মাথা এবং মুখে একাধিক বার আঘাত করেন বলে অভিযোগ। আক্রান্ত ৬৩ বছর বয়সি জামিলা বেগমকে হাসপাতালে নিয়ে যান তাঁর পুত্র। পারিবারিক বিবাদের কারণেই এই ঘটনা বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। এই ঘটনায় অভিযুক্ত বৃদ্ধ মহম্মদ কাসেমকে আটক করেছে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঠিক কী নিয়ে বাড়িতে গোলমাল বেধেছিল, তা এখনও স্পষ্ট নয়। তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

গুজরাতে মাদকবিরোধী যুব অভিযান শুরু, ‘বিকশিত ভারত’ গঠনে তরুণদের শপথের আহ্বান

গান্ধীনগর, ২ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে রবিবার দেশজুড়ে শুরু হল ‘ড্রাগ-ফ্রি ইউথ ফর বিকশিত ভারত প্লেজ…

ByByNews Desk Aug 2, 2026

সীমানা পুনর্নির্ধারণ নিয়ে রাজনৈতিক তরজা, রাহুলের পাশে কংগ্রেস; ‘বংশবাদী রাজনীতি’ কটাক্ষ বিজেপির

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সীমানা পুনর্নির্ধারণ (ডিলিমিটেশন) নিয়ে মন্তব্যকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক…

ByByNews Desk Aug 2, 2026

আদালতে ধাক্কার পর কর্নাটক বিধান পরিষদের সদস্যপদ ও উপ-সভাপতির পদ থেকে ইস্তফা বিজেপি নেতা এম. কে. প্রণেশের

বেঙ্গালুরু, ২ আগস্ট (আইএএনএস): কর্নাটক হাই কোর্ট ২০২১ সালের বিধান পরিষদ নির্বাচনে তাঁর জয় বাতিল করার পর এবং…

ByByNews Desk Aug 2, 2026

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top