News Flash

  • Home
  • দিনের খবর
  • উত্তরবঙ্গে শীতের আমেজ বৃদ্ধি, পারদ-পতনে ঠান্ডা আমেজ অনুভূত তিলোত্তমাতেও
Image

উত্তরবঙ্গে শীতের আমেজ বৃদ্ধি, পারদ-পতনে ঠান্ডা আমেজ অনুভূত তিলোত্তমাতেও

কলকাতা, ২৯ অক্টোবর (হি.স.): উত্তরবঙ্গে ইতিমধ্যেই শীতের আমেজ বেড়েছে। আপাতত উত্তরের জেলাগুলিতে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই, অনুভূত হচ্ছে হালকা ঠান্ডাও। শুকনো বাতাসে জলীয়বাষ্প কমবে। এ বার ধীরে ধীরে আবহাওয়া ঠান্ডা হচ্ছে। শীতের দিকে এগোচ্ছে বাংলা। যদিও আলিপুর আবহাওয়া দফতর থেকে এখনই শীত নিয়ে কোনও পূর্বাভাস দেওয়া হয়নি। আগামী কয়েক দিন কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা কম থাকবে। বাতাসে থাকতে পারে হালকা ঠান্ডার আমেজ। আপাতত কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, ধীরে ধীরে দক্ষিণবঙ্গে ক্রমশ প্রভাব বিস্তার করছে উত্তর-পশ্চিম ও উত্তুরে হাওয়া। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কাটিয়ে শীতল উত্তুরে হাওয়ায় জেলায় জেলায় শীতের আমেজ। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে শীতের আমেজ ক্রমশ বাড়বে। আগামী তিন দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। বিশেষ করে রাতের তাপমাত্রা অনেকটাই কমে যাওয়ায় শীতের আমেজ ক্রমশই বাড়তে থাকবে। তবে নভেম্বরের শুরুতে কিছুটা হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। ফের দুই থেকে তিন ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রার পারদ। রবিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম। পারদ-পতনে ঠান্ডা আমেজ অনুভূত হচ্ছে তিলোত্তমাতে, গ্রাম বাংলাতেও অনুভূত হচ্ছে হালকা ঠান্ডা, তবে এই ঠান্ডা শীত নয়।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top