News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মেরি মাটি মেরা দেশ অনুষ্ঠানে অংশ নিতে ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চল থেকে নেহেরু যুব কেন্দ্রের প্রায় আটশ স্বেচ্ছাসেবক দিল্লির উদ্দ্যেশে রওয়ানা
Image

মেরি মাটি মেরা দেশ অনুষ্ঠানে অংশ নিতে ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চল থেকে নেহেরু যুব কেন্দ্রের প্রায় আটশ স্বেচ্ছাসেবক দিল্লির উদ্দ্যেশে রওয়ানা

আগরতলা, ২৭ অক্টোবর : আগামী ৩০ এবং ৩১শে অক্টোবর দিল্লিতে জাতীয় স্তরে মেরি মাটি মেরা দেশ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চল থেকে নেহেরু যুব কেন্দ্রের প্রায় আটশ স্বেচ্ছাসেবক আজ এক বিশেষ ট্রেনে দিল্লির উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আজ গুয়াহাটি রেল স্টেশনে দিল্লীগামী এই প্রতিনিধিদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান | মুখ্যমন্ত্রী শ্রী বিশ্ব শর্মা এই বিশেষ ট্রেনের যাত্রার সুচনে করেন |

উল্লেখ করা যেতে পারে, মেরি মাটি মেরা দেশ শীর্ষক জাতীয় স্তরের অনুষ্ঠানে অংশ নিতে রাজ্যের প্রত্যেক ব্লক থেকে চাল ও মাটি সংগ্রহ করে তা ৫৮টি মাটির কলসে ভর্তি করে নেহেরু যুব কেন্দ্রের স্বেচ্ছাসেবকরা গতকাল আগরতলা রেল স্টেশন থেকে যাত্রা করেছেন|

স্বেচ্ছাসেবকরা সাথে করে জলও নিয়ে যাচ্ছেন। যা দিল্লির কর্তব্যপথে তৈরি হতে যাওয়া অমৃতবাটিকাতে উত্সর্গ করা হবে। জাতীয় স্তরের এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নেহেরু যুব কেন্দ্রের রাজ্য অধিকর্তা জবা চক্রবর্তী এই সংবাদ জানিয়েছেন|

Releated Posts

কাছাড়ে ৪৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, যৌথ অভিযানে আটক এক

শিলচর, ৮ সেপ্টেম্বর: আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। কাস্টমস বিভাগ এবং কাছাড় পুলিশের…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top