News Flash

  • Home
  • দেশ
  • মল্লিক পরিবারের সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘ফ্রিজ’
Image

মল্লিক পরিবারের সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘ফ্রিজ’

কলকাতা, ২৭ অক্টোবর (হি.স.): ইডির জালে জ্যোতিপ্রিয় মল্লিক পড়ার পর তাঁর ও তাঁর পরিবারের সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘ফ্রিজ’ করা হয়েছে। এর মাঝেই আদালতে তাঁর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

আদালতে দাবি ইডির গত ২৬ অক্টোবর জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ অভিজিৎ দাসের বাড়িতে তল্লাশিতে উদ্ধার হয় একটি মেরুন ডায়েরি। সেই মেরুন ডায়েরিতে ‘বালুদা’ বলে নাম উল্লেখ ছিল, আদালতে দাবি ইডির। এদিকে, রেশন দুর্নীতির তদন্তে ইডির নজরে ৩ ভুয়ো সংস্থা। এই ৩ সংস্থার মাধ্যমে ১২ কোটি কালো টাকা সাদা করা হয়েছে, খবর ইডি সূত্রে। ওই ৩ সংস্থায় ৮ কোটি টাকা জমা পড়েছে।

ইডি সূত্রে খবর, জেরার সময় বাকিবুরের স্বীকারোক্তি, ঋণ হিসেবে টাকা গিয়েছে জ্যোতিপ্রিয়র কাছে। সেই টাকা কোনওদিন ফেরত আসেনি।

রেশন বণ্টন দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার করা হয়েছে মন্ত্রী ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমানকে। বাকিবুর ও মন্ত্রীর পিএকে জিজ্ঞাসাবাদে একাধিক গুরত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। ২০ ঘণ্টা ধরে তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার জ্যোতিপ্রিয় মল্লিককে।

Releated Posts

মধ্যপ্রদেশ কংগ্রেসে বড় সাংগঠনিক রদবদল, সব বিভাগ ও সেল ভেঙে দিল এআইসিসি

ভোপাল, ৫ আগস্ট (আইএএনএস): ভবিষ্যতের নির্বাচনের আগে সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করতে মধ্যপ্রদেশ প্রদেশ কংগ্রেস কমিটির (এমপিসিসি) অধীন…

ByByNews Desk Aug 5, 2026

মুম্বইয়ে ২ কোটি টাকারও বেশি মূল্যের মেফেড্রোন উদ্ধার, মাদকবিরোধী শাখার জালে দুই অভিযুক্ত

মুম্বই, ৫ আগস্ট (আইএএনএস): মুম্বই পুলিশের অ্যান্টি-নারকোটিক্স সেল (এএনসি) অভিযান চালিয়ে প্রায় ২ কোটি ৪ লাখ ৩০ হাজার…

ByByNews Desk Aug 5, 2026

দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ১১ বাংলাদেশি আটক, শুরু নির্বাসন প্রক্রিয়া

নয়াদিল্লি, ৫ আগস্ট (আইএএনএস): ভিসার শর্ত লঙ্ঘন করে ভারতে অবস্থান করার অভিযোগে ১১ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে…

ByByNews Desk Aug 5, 2026

সোনম ওয়াংচুকের অনুরোধে জল পান করলেন ঝাড়খণ্ডের অনশনরত ছাত্রনেতা, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

রাঁচি, ৫ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি)-র নিয়োগ পরীক্ষায় অনিয়মের…

ByByNews Desk Aug 5, 2026
Scroll to Top