News Flash

  • Home
  • প্রধান খবর
  • প্রথম বছরেই হিট মেঘবালিকার দুর্গাপুজো, উৎসাহ-উদ্দীপনায় সফলভাবে সম্পন্ন শারোদৎসব
Image

প্রথম বছরেই হিট মেঘবালিকার দুর্গাপুজো, উৎসাহ-উদ্দীপনায় সফলভাবে সম্পন্ন শারোদৎসব

কলকাতা, ২৫ অক্টোবর (হি.স.): দক্ষিণ ২৪ পরগনা জেলার অন্তর্গত বারুইপুরের সন্নিকটে হরিহরপুরে অবস্থিত নবনির্মিত ইডেন মেঘবালিকা হাউজিং কমপ্লেক্সে প্রথম বছরের দুর্গাপুজো উদযাপন সফলভাবেই সম্পন্ন হয়েছে। পাঁচ দিন ধরে চলা এই উৎসবে যথোচিত ধর্মীয় মর্যাদায় দেবীর আরাধনা করা হয়। পাশাপাশি প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়, যেখানে কমপ্লেক্সের বাসিন্দারা নৃত্য, সঙ্গীত, বাদ্যযন্ত্র-সহ বিভিন্ন ধরনের উপস্থাপনা করেন। এর পাশাপাশি ক্যাম্পাসের মহিলাদের উদ্যোগে পাঁচ দিনব্যাপী কমিউনিটি কিচেনেরও আয়োজন করা হয়।

এই আয়োজনে কমপ্লেক্সের সমস্ত বাসিন্দারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন। দশমীর সন্ধ্যায় দেবী বরণ, সিঁদুর খেলা ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় উৎসব। লক্ষণীয় যে, মাত্র কয়েক মাস আগেই তৈরি হওয়া মেঘবালিকা আবাসনের প্রথম বছরের দুর্গাপুজোর সফল আয়োজনের কারণে বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গিয়েছে।

Releated Posts

মোদির ২৫ বছরের শাসনপর্বে ‘ফ্র্যাজাইল ফাইভ’ থেকে বিশ্বশক্তিতে ভারতের উত্তরণ: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২০০১ থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা ২৫ বছরের মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

মোদি সরকারের সিদ্ধান্তমূলক নেতৃত্বে তিন ‘অশুভ শক্তি’ নির্মূল, কোটি মানুষ দারিদ্র্য থেকে উঠে এসেছেন: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সিদ্ধান্তমূলক ও জনমুখী নেতৃত্বের প্রশংসা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার বিরুদ্ধে সতর্ক করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার প্রবণতা নিয়ে বিশ্বনেতাদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকসে কণ্ঠস্বর গুরুত্ব পাওয়ায় গ্লোবাল সাউথের দেশগুলির আস্থা বেড়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের মঞ্চে গ্লোবাল সাউথের দেশগুলির কণ্ঠস্বর গুরুত্ব পাচ্ছে এবং তাদের অভিজ্ঞতাকে সম্মান করা হচ্ছে…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top