News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরা এবং মেঘালয় থেকে অমৃত কলস বাহী ট্রেন শুক্রবার দিল্লি পৌঁছবে
Image

ত্রিপুরা এবং মেঘালয় থেকে অমৃত কলস বাহী ট্রেন শুক্রবার দিল্লি পৌঁছবে

আগরতলা, ২৫ অক্টোবর : ‘মেরি মাটি মেরা দেশ’ প্রচারাভিযানের অধীনে প্রতিনিধিদলের নতুন দিল্লিতে পৌঁছানোর জন্য দেশজুড়ে বেশ কয়েকটি অমৃত কলশ বিশেষ ট্রেন চালানো হচ্ছে। এই ট্রেনগুলি এই মাসের ২৭ তারিখ থেকে  নতুনদিল্লি পৌঁছতে শুরু করবে।

সংস্কৃতি মন্ত্রক জানিয়েছে যে ত্রিপুরা এবং মেঘালয় থেকে ট্রেনটি শুক্রবার দিল্লি পৌঁছবে, আর আসাম এবং সিকিম থেকে ট্রেনগুলি ২৮ শে অক্টোবর পৌঁছাবে।
 দেশের বিভিন্ন স্থান থেকে এই মাসের  ৩০তারিখের মধ্যে নতুনদিল্লি পৌঁছাবে। দেশের জন্য জীবন উৎসর্গ করা ‘বীরদের’ প্রতি শ্রদ্ধা জানাতে এই বছরের ৯ই আগস্ট দেশব্যাপী ‘মেরি মাটি মেরা দেশ’ অভিযান শুরু হয়েছিল।

 দেশের প্রতিটি কোণ থেকে ৭৫০০ কলসে মাটি বহন করে ‘অমৃত কলশ যাত্রা’ এই মাসের ৩০ তারিখে শেষ হবে। এরপর জাতীয় যুদ্ধ স্মারকের কাছে ৭৫০০ কলসের মাটি ও চারা মিশিয়ে একটি ‘অমৃত বাটিকা’ তৈরি করা হবে। এই ‘অমৃত বাটিকা’ও হয়ে উঠবে ‘এক ভারত শ্রেষ্ঠ ভারত’-এর বিশাল প্রতীক। 

Releated Posts

বক্সনগরে ‘মন কি বাত’ অনুষ্ঠান শুনলেন  রাজ্যপাল

বক্সনগর, ২৬ এপ্রিল: বক্সনগর দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত ‘মন কি বাত’ অনুষ্ঠানের ১৩৩তম পর্বে উপস্থিত ছিলেন রাজ্যের…

ByByReshmi Debnath Apr 26, 2026

উচ্ছেদের নোটিশ ঘিরে অভয়নগরে উত্তেজনা, রাস্তা অবরোধে বিক্ষোভ বাসিন্দাদের

আগরতলা, ২৬ এপ্রিল: স্মার্ট সিটি প্রকল্পের আওতায় অভয়নগরের কাটা খাল সংস্কারকে কেন্দ্র করে উচ্ছেদের নোটিশ জারি হওয়ায় এলাকায়…

ByByReshmi Debnath Apr 26, 2026

বাধারঘাট মন্ডলের উদ্যোগে ‘মন কি বাত’-এর ১৩৩তম পর্ব সম্প্রচার, শুনলেন সাংসদ রাজীব ভট্টাচার্য

আগরতলা, ২৬ এপ্রিল: বাধারঘাট মন্ডলের উদ্যোগে ২৪ নং বুথে রবিবার সাড়ম্বরে প্রধানমন্ত্রীর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর…

ByByReshmi Debnath Apr 26, 2026

পশ্চিমবঙ্গে ‘মন কি বাত’ শ্রবণ করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা, উত্তর-পূর্বের বাঁশ শিল্পে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

আগরতলা, ২৬ এপ্রিল:আজ পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির  জনপ্রিয় রেডিও অনুষ্ঠান মন কি বাত -এর ১৩৩তম পর্ব শ্রবণ করলেন…

ByByReshmi Debnath Apr 26, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top