News Flash

Image

বাকসার বিলপাড়ে বুনো হাতির হামলায় মৃত্যু আরও একজনের

বাকসা (অসম) ২৫ অক্টোবর (হি.স.) : বাকসা জেলার ভারত-ভুটান সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ রূপ ধারণ করেছে হাতি-মানুষের সংঘাত৷ সংঘাতের ফলস্বরূপ মঙ্গলবার রাতে বুনো হাতির হামলায় আরও একজনের মৃত্যু হয়েছে৷ জেলাখনর বাতাবাড়ি রেঞ্জ ফরেস্ট এলাকার অন্তৰ্গত বিলপাড়ে সংঘটিত হয়েছে এই মর্মান্তিক ঘটনাটি৷ বুনো হাতির হামলায় নিহত ব্যক্তির নাম প্ৰদীপ বড়ো৷

জানা গেছে, গতকাল মঙ্গলবার রাত একটি বুনো হাতি বিলপাড় গ্রামে ঢুকে৷ বুনো হাতিটি জনপদে প্রবেশ করলে বাসিন্দাদের মধ্যে হই-হুল্লোর পড়ে যায়৷ তাঁরা জোট বেঁধে হাতিটিকে তাড়াতে লাঠি-সোঁটা, মশাল, বাজনার টিন ইত্যাদি নিয়ে বেড়িয়ে পড়েন৷ হাতি তাড়ানোর দলে ছিলেন প্ৰদীপ বড়োও৷ হাতিটি জনতার তাড়া খেয়ে দৌড়তে থাকে৷ এক সময় আচমকা হাতিটি ঘুরে কাছে পেয়ে যায় প্ৰদীপ বড়ো৷ শূড় দিয়ে প্রদীপকে প্যাঁচিয়ে উপরে তুলে আছড়ে মারে৷ এতে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন প্রদীপ৷

ঘটনার খবর পেয়ে আজ বুধবার সকালে পুলিশের দল নিয়ে অকুস্থলে ছুটে যান বন আধিকারিক ও অন্য কর্মীরা৷ তাঁরা প্রদীপ বড়োর মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান৷ থানা আইনি আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তার ময়না তদন্ত করতে বাকসা জেলা হাসপাতালে পাঠিয়েছেন৷ প্রসঙ্গত, গত তিন মাসে বাকসা জেলার উত্তরাঞ্চলে বুনো হাতির হামলায় চারজনের মৃত্যু হয়েছে৷

Releated Posts

ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল

আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…

ByByNews Desk Jun 16, 2026

২২ জুন থেকে শুরু অম্বুবাচী মেলা, ২৬ জুন খুলবে কামাখ্যা মন্দিরের দ্বার

গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী মেলা উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে কামাখ্যা মন্দির-এ।…

ByByNews Desk Jun 16, 2026

উত্তর-পূর্বে তফসিলি জনজাতির আয়কর ছাড়ের বিরুদ্ধে মামলা শুনতে নারাজ সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের তফসিলি জনজাতি (এসটি) সম্প্রদায়ের জন্য আয়কর ছাড়ের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের…

ByByNews Desk Jun 16, 2026

শিলংয়ে উত্তর-পূর্ব অবকাঠামো সম্মেলনের উদ্বোধন করলেন নীতিন গড়করি

শিলং, ১৫ জুন: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাডকারি সোমবার মেঘালয়ের শিলং-এ উত্তর-পূর্ব ভারত অবকাঠামো সম্মেলন…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top