News Flash

  • Home
  • মুখ্য খবর
  • গোমতী নদীর থেকে প্রাচীন কালি মুর্তি উদ্ধারকে  কেন্দ্র করে কৌতূহল
Image

গোমতী নদীর থেকে প্রাচীন কালি মুর্তি উদ্ধারকে  কেন্দ্র করে কৌতূহল

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ অক্টোবর: 

গোমতী নদীতে প্রাচীন কালি মূর্তি উদ্ধার ঘিরে কৌতূহল ।গতকাল সন্ধ্যায় উদয়পুর পোলট্রি রোড স্থিত দশমী ঘাটে প্রাচীন কালি মূর্তি দেখে জনতার মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা উদয়পুর এলাকায় । গতকাল  ছিল বিজয়া দশমী ।এই উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা করা হয় । পুলিশ  প্রশাসন, সাধারণ  প্রশাসন ও উদয়পুর  পুরপরিষদের  পক্ষ  থেকে যে কোন ধরনের  অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয় । এরই ফাঁকে স্থানীয়  জনগন দশমী ঘাটে নেমে প্রায় পাঁচ ফুট লম্বা কষ্টিক পাথরের কালী মূর্তি দেখে কোলাহল  শুরু করলে প্রচুর সংখ্যক দর্শক হাজির হয় । খবর দেওয়া  হয় সাধারণ প্রশাসন, পুলিশ  প্রশাসন ও পুর পরিষদে। খবর পেয়ে  রাধাকিশোরপুর  থানার পুলিশ পুরপরিষদের কর্মী ও স্থানীয়দের সহযোগিতায় মূর্তিটি  রাধাকিশোরপুর  থানায় নিয়ে আসেন ।কৌতূহলী মানুষের মনে প্রশ্ন  এত ভারী কষ্টিক পাথরের কালী মূর্তি  এখানে আসলো কি ভাবে । আর্কিওলজিক্যাল বিভাগ বা প্রত্নতাত্ত্বিক নিদর্শন  বিভাগীয় একমাত্র জনগনের কৌতুহলের সমাধান করতে পারবে বলে প্রবীন নাগরিকরা অভিমত ব্যক্ত করেন।

Releated Posts

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গৃহীত, অতিরিক্ত দায়িত্ব পেলেন প্রহ্লাদ যোশী

নয়াদিল্লি, ২৫ জুলাই : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার রাষ্ট্রপতি…

ByBySandeep Biswas Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় নতুন দিশা এসেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন ও নতুন দিশা এসেছে বলে…

ByByNews Desk Jul 25, 2026

কেন্দ্রের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করল সিজেপি

নয়াদিল্লি, ২৫ জুলাই: কেন্দ্রীয় সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করল ককরোচ জনতা পার্টি (সিজেপি)।…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ডিজিপি অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যু: হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্তের দাবি মানিক সরকারের

আগরতলা, ২৫ জুলাই: প্রাক্তন পুলিশ মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের আকস্মিক ও অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন…

ByByTaniya Chakraborty Jul 25, 2026
Scroll to Top