News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাগ্রস্থ টমটম, আহত চার 
Image

নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাগ্রস্থ টমটম, আহত চার 

নিজস্ব প্রতিনিধি, কৈলাশহর, ২৫ অক্টোবর: 

কৈলাশহর মোহনপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ই রিক্সা গভীর খাদের মধ্যে পড়ে দুর্ঘটনাগ্রস্থ হয়। এতে গুরুতরভাবে আহত হয় দুইজন। বর্তমানে ওরা কৈলাশহর ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন। জানা যায় যে ই রিক্সার মধ্যে চারজন যাত্রী এবং চালক মিলে মোট পাঁচজন ছিল। তারা গোবিন্দপুর থেকে  পূজা দেখার উদ্দেশ্যে মোহনপুর এলাকা দিয়ে যাচ্ছিল। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে টুকটুকটি গভীর খাদের মধ্যে পড়ে যায়। এতে করে গুরুতরভাবে আহত হয় ২ জন যাত্রী।  বাকিরা অল্প বিস্তর আহত হয়। স্থানীয়রা বিকট শব্দ পেয়ে ঘটনাস্থলে এসে ভিড় জমায় পাশাপাশি গুরুতর আহত দুজন যাত্রীকে চিকিৎসার জন্য কৈলাশহর ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে ওরা কৈলাশহর ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন। এ ব্যাপারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ই রিক্সা চালক তপন পাল জানান উনার বাড়ি কৈলাশহর গোবিন্দপুর এলাকায়। উনার ই রিক্সাটি বিগত কয়েকদিন পূর্বে ক্রয় করেছিলেন। আজ উনার ই রিক্সার ব্র্যাক বিকল হওয়ার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে।যদিও উনার ই রিক্সায় ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উক্ত ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এ। 

Releated Posts

কাছাড়ে ৪৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, যৌথ অভিযানে আটক এক

শিলচর, ৮ সেপ্টেম্বর: আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। কাস্টমস বিভাগ এবং কাছাড় পুলিশের…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top