News Flash

  • Home
  • প্রধান খবর
  • আহিরীটোলা সার্বজনীন দুর্গোৎসব সমিতির এ বছরের পুজোর থিম ‘অবিনশ্বর’
Image

আহিরীটোলা সার্বজনীন দুর্গোৎসব সমিতির এ বছরের পুজোর থিম ‘অবিনশ্বর’

1কলকাতা, ২০ অক্টোবর, (হি.স.): তোমায় নতুন করে পাব বলে হারাই ক্ষণে ক্ষণ’, যা নতুন রূপে বারবার ফিরে আসে তার সম্পর্কেই তো এমন কথা বলা যোয়। এমনই এক বিষয় নিয়ে আহিরীটোলা সার্বজনীন দুর্গোৎসব সমিতির এ বছরের পুজোর থিম ‘অবিনশ্বর’– আদি অজ অক্ষয়, অথাৎ যাঁর বিনাশ নেই।

১৯৪০ সালের পুণ্য তিথিতে ‘আহিরীটোলা সার্বজনীন দুর্গোৎসব সমিতি’-র মাতৃবন্দনার সূচনা হয়। আজ তাঁরা ৮৪ তম বর্ষের মাতৃ আরাধনায় ব্রতী হতে চলেছেন। বহু প্রবীণ-নবীন যুবক যুবতীর অক্লান্ত প্রচেষ্টায় ‘আহিরীটোলা সার্বজনীন দুর্গোৎসব সমিতি’ এক নবদিগন্তের দিকে এগিয়ে চলেছে।

যিনি চিরকাল ছিলেন, চিরকাল আছেন, চিরকাল থাকবেন। এবছর মণ্ডপ তৈরি হয়েছে গুজরাতের সোমনাথ মন্দিরের অনুপ্রেরণায়। শিবের ১০৮ নাম ও শিবের স্রোত দিয়ে সাজানো হয়েছে এবছরের মণ্ডপ।

স্বাধীন ভারতে এই মন্দির নির্মিত হয় এই অঞ্চলের স্থানীয় বাসিন্দাদের আর্থিক সহযোগিতায়। সমস্ত ধ্বংসাবশেষ সরিয়ে ফেলে আবার নতুন রূপ দেওয়া হয় এই মন্দিরকে। যে মন্দির আজও স্বযত্নে রক্ষিত রয়েছে।

বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো। এই পূজায় শিবের উপস্থিতি গুরুত্বপূর্ণ। সেই গুরুত্বকে মাথায় রেখে এবছর মণ্ডপের বিষয়ে ভাবনা ও সজ্জা যথাসম্ভব শিবময় করে তোলা হয়েছে।

Releated Posts

মোদির ২৫ বছরের শাসনপর্বে ‘ফ্র্যাজাইল ফাইভ’ থেকে বিশ্বশক্তিতে ভারতের উত্তরণ: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২০০১ থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা ২৫ বছরের মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

মোদি সরকারের সিদ্ধান্তমূলক নেতৃত্বে তিন ‘অশুভ শক্তি’ নির্মূল, কোটি মানুষ দারিদ্র্য থেকে উঠে এসেছেন: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সিদ্ধান্তমূলক ও জনমুখী নেতৃত্বের প্রশংসা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার বিরুদ্ধে সতর্ক করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার প্রবণতা নিয়ে বিশ্বনেতাদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকসে কণ্ঠস্বর গুরুত্ব পাওয়ায় গ্লোবাল সাউথের দেশগুলির আস্থা বেড়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের মঞ্চে গ্লোবাল সাউথের দেশগুলির কণ্ঠস্বর গুরুত্ব পাচ্ছে এবং তাদের অভিজ্ঞতাকে সম্মান করা হচ্ছে…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top