News Flash

  • Home
  • দেশ
  • ক্রান্তিতে জমিতে পড়ে থাকা বিস্ফোরক ফেটে জখম যুবক
Image

ক্রান্তিতে জমিতে পড়ে থাকা বিস্ফোরক ফেটে জখম যুবক

ময়নাগুড়ি, ২০ অক্টোবর (হি.স.) : ষষ্ঠীর সকালে জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকে জমিতে পড়ে থাকা বিস্ফোরক ফেটে জখম হলেন এক যুবক। শুক্রবার জেলার ক্রান্তি ব্লকের চ্যাংমারি গ্রাম পঞ্চায়েতের গোছিমারির এই ঘটনায় জখম দেবাশিস বৈদ্য নামে বছর বাইশের এক যুবক । বর্তমানে তিনি জলপাইগুড়ি সুপারস্পেশালিটি হাসপাতালে চিকিত্সাধীন।

জানা গিয়েছে, এদিন জমিতে কাজ করতে যান দেবাশিস। সেই সময় জমিতে আজানা একটি বস্তু পড়ে থাকতে দেখেন তিনি। সেটি হাতে তুলে নিতেই বিস্ফোরণ ঘটে। এতে জখম হন তিনি। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে জলপাইগুড়ি সুপারস্পেশালিটি হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। তবে কী রকম বিস্ফোরক থেকে এই ঘটনা ঘটল, তা স্পষ্ট নয়। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

এর আগে ক্রান্তি ব্লকের চাঁপাডাঙ্গায় মর্টার শেল বিস্ফোরণে মৃত্যু হয় আইনুর আলম (৭) নামে এক শিশুর। স্থানীয় সূত্রে জানা যায়, তিস্তার হড়পায় সেনার মর্টার শেল ভেসে এসেছিল। আইনুরদের পরিবারের এক সদস্য নদীতে মাছ ধরতে গিয়ে সেটি উদ্ধার করে বাড়িতে নিয়ে এসেছিলেন। মর্টার শেলটি পরিষ্কার করে খেলছিল আইনুর সহ বাড়িরই আরও কয়েকজন। সেই সময় আচমকা তাতে বিস্ফোরণ হয়। ঘটনায় মৃত্যু হয়েছে আইনুরের। আহত হয় আরও ৫ জন।

প্রসঙ্গত, তিস্তার হড়পায় বারদাংয়ে সেনা ছাউনি ভেসে যায়। সেনা জওয়ানদের পাশাপাশি জলের তোড়ে ভেসে যায় অস্ত্র, গোলাবারুদ। সেই সময় ভারত-বাংলাদেশ সীমান্তের কুচলিবাড়িতে তিস্তা নদী থেকে দুই সেনা জওয়ানের দেহ উদ্ধার হয়। পাশাপাশি ভেসে আসা মর্টার শেলও উদ্ধার হয় উত্তরবঙ্গের তিস্তা সংলগ্ন বিভিন্ন এলাকা থেকে। চাঁপাডাঙ্গা থেকেও মর্টার উদ্ধার হয়। আর তা নিয়ে খেলতে খেলতেই ঘটে যায় বিস্ফোরণ।

Releated Posts

পিএমআইএস-এর ৮৬ জন ইন্টার্নের সঙ্গে কথা বললেন নির্মলা সীতারামন, একাধিক ইন্টার্ন পেলেন স্থায়ী চাকরির প্রস্তাব

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিম-এর ২৪টি সহযোগী সংস্থার ৮৬ জন ইন্টার্নের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের কর্মজীবনের…

ByByNews Desk Aug 15, 2026

বিশ্বজুড়ে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন, পতাকা উত্তোলনের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান

সুভা, ১৫ আগস্ট (আইএএনএস): ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত ভারতীয় দূতাবাস ও হাইকমিশনে…

ByByNews Desk Aug 15, 2026

নেপাল সীমান্তে জনসংখ্যাগত পরিবর্তন ও মৌলবাদ ছড়ানোর অভিযোগ, সতর্ক ভারতীয় নিরাপত্তা সংস্থা

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): ভারতের সঙ্গে নেপালের সীমান্তবর্তী এলাকায় পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই জনসংখ্যাগত পরিবর্তন ও মৌলবাদ ছড়ানোর…

ByByNews Desk Aug 15, 2026

‘ভারত থামতে পারে না’, ২০৪৭-এর বিকশিত ভারত গড়তে আগামী ২৫ বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ: মোদি

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’-এর লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত দেশের গতি থামানো বা…

ByByNews Desk Aug 15, 2026
Scroll to Top