News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ক্যানভাস ব্যাগ শাসক দল বিজেপির প্রচারের মাধ্যম, অর্থ নয়ছয়ের অভিযোগ সিপিএমের, তদন্তের দাবি
Image

ক্যানভাস ব্যাগ শাসক দল বিজেপির প্রচারের মাধ্যম, অর্থ নয়ছয়ের অভিযোগ সিপিএমের, তদন্তের দাবি

আগরতলা, ২০ অক্টোবর: দূর্গোৎসবে রাজ্যবাসীকে উপহার দেওয়ার অছিলায় সাড়ে ৬ কোটি টাকা ব্যয়ে ক্যানভাস ব্যাগের মাধ্যমে নিজেদের প্রচার করছে শাসক দল বিজেপি। জনগণের টাকা বিলিয়ে নিজেদের ব্যর্থতা ঢাকার চেষ্টা করছে বিজেপি সরকার। আজ সাংবাদিক সম্মেলনে শাসক দল বিজেপিকে এভাবেই সমালোচনায় বিধঁলেন সিপিএম রাজ্য সম্পাদক তথা বিধায়ক জিতেন্দ্র চৌধুরী। তিনি বিদ্রুপের সুরে বলেন, আজ ত্রিপুরায় বিরোধী দলের সরকার ক্ষমতায় থাকলে এখন পর্যন্ত ইডি, সিবিআই দুয়ারে পৌছে যেত। 

 এদিন শ্রী চৌধুরী বলেন, সম্প্রতিকালে রাজ্য সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে সুলভ মূল্যে ন্যা্য্যমূল্যর দোকান থেকে সরিষা তেল সহ বিভিন্ন জিনিস ক্রয় করতে পারবেন। পাশাপাশি পণ্যগুলো গ্রাহকরা বাড়িতে বয়ে নিয়ে যাওয়ার জন্য ক্যানভস ব্যাগ দেওয়া হবে। কিন্তু দেখা গেছে বহুল প্রচারিত উৎসবের উপহার সরকারের ব্যক্তবের সাথে পুরো উল্টো। তাছাড়া, বাস্তব চিত্র ফুটে উঠতেই তীব্র প্রতিক্রিয়া দিচ্ছে সাধারণ মানুষ।

তাঁর কটাক্ষ, গোটা রাজ্যে আনন্দের বাতাবরণে অসত্য ও বিভ্রান্ত তথ্য দিয়ে শাসক দল বিজেপি নিজেদের ব্যর্থতা ঢাকার চেষ্টা করছে।জনগণের টাকা বিলিয়ে মন্ত্রী, প্রধানমন্ত্রী নিজেদের প্রচার করছে। 

তাঁর দাবি, সাড়ে ৬ কোটি টাকা ব্যয়ে এই ক্যানভাস ব্যাগ তৈরিতে সম্পূর্ন ঘোটালা আছে। জনগণের অর্থ নয়ছয় করা হয়েছে। তাই ক্যানভাস ব্যাগের প্রকৃত বাজার মূল্য নিয়ে তদন্তের দাবি জানিয়েছে সিপিএম।  

Releated Posts

রাজ্যে যে নাস্তিকতার পরিবেশ ছিল, তা পরিবর্তন করে আমরা আস্তিকতার পরিবেশ তৈরি করতে পেরেছি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: রাজ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশের পরিবর্তন হয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা।…

ByByReshmi Debnath Sep 13, 2026

জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে ব্যবহৃত হচ্ছে ত্রিপুরার ঐতিহ্যবাহী রিসা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ত্রিপুরার জনজাতিদের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত রিসা এবার জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে অতিথি…

ByByReshmi Debnath Sep 13, 2026

আগরতলায় বিএসএফ ও রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ‘সঞ্জীবনী-৩’, উপস্থিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণকে সামনে রেখে আগরতলায় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দুই জনজাতি যুবকের মৃত্যুকে ঘিরে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে উত্তেজনা

তেলিয়ামুড়া, ১৩ সেপ্টেম্বর: দুই জনজাতি যুবকের মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই উত্তেজনা ছড়ায় তেলিয়ামুড়া…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top